Tuesday, June 23, 2026

Accident:রাতের কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত কর্তব্যরত পুলিশ কনস্টেবল

Date:

Share post:

রাতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। মহাত্মা গান্ধী রোড ও সেন্ট্রাল এভিনিউ ক্রসিংয়ে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে পিষ্ট দিল মালবোঝাই ট্রাক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা ওই পুলিশ কনস্টেবলকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:Ashwini Vaishnaw: রাতেই হাওড়া স্টেশন থেকে বিশেষ ট্রেনে ময়নাগুড়ির উদ্দেশে রওনা রেলমন্ত্রীর

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার আশেপাশে জোড়াসাঁকো থানার ট্রাফিক কনস্টেবল শেখ মহম্মদ নাসিরুদ্দিন ক্রসিংয়ে দাঁড়িয়েছিলেন। সেইসময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে ওই কনস্টেবলকে। মাথায় চোট লাগায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কনস্টেবল। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

এদিকে দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তারা ট্রাকের চালক এবং ট্রাকটিকে আটক করে।ঘটনায় তিনিও আহত হয়েছেন বলে খবর।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...