Saturday, March 14, 2026

পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? মতামত জানতে জনতার দরবারে কেজরিওয়াল

Date:

Share post:

পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? হাইকম্যান্ড নয়, আম জনতা ঠিক করবে । মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে যখন পাঞ্জাব কংগ্রেসে কোন্দল চরমে পৌঁছেছে, তখন বল রাজ্যের মানুষের কোর্টে পাঠান নভজ্যোত সিং সিধু৷ প্রদেশ কংগ্রেস সভাপতির কথায় হাইকম্যান্ড এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া না দিলেও সিধুর প্রস্তাব লুফে নিল আম আদমি পার্টি৷ আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে আপ৷ কিন্তু জনতা কাকে মুখ্যমন্ত্রী দেখতে চায়? তা ঠিক করার দায়িত্ব পাঞ্জাবের মানুষের উপরই ছেড়ে দিল অরবিন্দ কেজরিওয়ালের দল৷

বৃহস্পতিবার আপের তরফে একটি ফোন নম্বর দিয়ে আমজনতাকে পছন্দের নাম জানাতে বলা হয়৷ সর্বাধিক সুপারিশ করা নামকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করবে আপ৷ পছন্দের প্রার্থীর নাম জানাতে ৭০৭৪৮৭০৭৪৮ নম্বরে ফোন করতে বলা হয়েছে৷ কেউ চাইলে হোয়াটসঅ্যাপ অথবা এসএমএসও করতে পারেন৷

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভগবন্ত মান৷ কিন্তু আপের পাঞ্জাব ইউনিটের অনেক ভগবন্ত মানকে নিয়ে আপত্তি রয়েছে৷ কেউ কেউ কৃষক ইউনিয়ন নেতা বলবীর সিং রাজেওয়ালের নাম সামনে এনেছেন৷

আরও পড়ুন- Train Accident: ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কারণেই বিকানের এক্সপ্রেসে দুর্ঘটনা, জানালেন রেলমন্ত্রী

ভোটের মুখে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে অসন্তোষ, বিক্ষোভ এড়াতে তাই জনতার দরবারে ছুটল আপ৷ অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি তো ভগবন্ত মানকে আমাদের দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঠিক করেছিলাম৷ কিন্তু মান চেয়েছিল, রাজ্যের মানুষ সেটা ঠিক করুক৷ তাই আমরা তিন কোটি মানুষের উপর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচন ছেড়ে দিলাম৷ ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মতামত জানানো যাবে৷’

আপের দাবি, এই প্রথম মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঠিক করতে রাজ্যের মানুষের মতামত চাওয়া হয়েছে৷ নম্বর দিয়ে দেওয়ার পর ফোন উপচে পড়েছে৷ চার ঘণ্টার মধ্যে ২.৮ লক্ষ প্রস্তাব জমা পড়েছে৷

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...