Monday, June 22, 2026

লাইনে রাখা পিলারের সঙ্গে সংঘর্ষ, কপালজোরে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস

Date:

Share post:

ময়নাগুড়ির দোমোহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখন টাটকা। এরই মাঝে বড়সড় বিপদ থেকে কপালজোরে রক্ষা পেল মুম্বই-দিল্লি রাজধানী এক্সপ্রেস। রেললাইনের উপর রাখা সিমেন্টের পিলারের সঙ্গে ধাক্কা খেল ট্রেনটি। যদিও এই দুর্ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) ভালাসাদে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান রীতিমতো পরিকল্পনা করে ট্রেনটিকে লাইনচ্যূত(Train derail) করার চেষ্ট হয়েছিল। যদিও কপালজোরে রক্ষা পেয়েছে ট্রেনটি।

ভালসাদ পুলিশের তরফে জানানো হয়েছে, “শুক্রবার সন্ধে ৭.১০ নাগাদ ভালসাদের অতুল স্টেশনের (Atul Station) কাছে রেল লাইনের উপরে থাকা একটি সিমেন্টের পিলারের সঙ্গে সংঘর্ষ হয় মুম্বই-হজরত নিজামউদ্দিন অগস্টক্রান্তি রাজধানী এক্সপ্রেসের (Mumbai-Hazrat Nizamuddin August Kranti Rajdhani Express )। ট্রেনের ধাক্কায় সিমেন্টের ওই পিলারটি রেল লাইনের বাইরে কিছুটা দূরে ছিটকে যায়। তবে এতে ট্রেনের কোনওরকম বিপদ হয়নি। যাত্রীরাও সকলেই সুরক্ষিত আছেন। ঘটনাটি ট্রেনের চালকের নজরে আসায় তিনি তা দ্রুত অতুল রেল স্টেশনের আধিকারিককে জানান।” এদিকে ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত সেখানে পৌঁছন স্থানীয় পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে সুরাতের আইজি (IG) রাজকুমার প্রধান বলেন, “অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি ওই সিমেন্টের পিলারটিকে রেল লাইনের উপর রাখে। ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় পিলারটির। মনে করা হচ্ছে ট্রেনটিকে লাইনচ্যূত করার পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পাশাপাশি এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...