Monday, June 22, 2026

নেতাজির জন্মদিন থেকে এবার শুরু প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে শুরু হবে প্রজাতন্ত্র দিবস (Republic Day 2022) উদযাপনের অনুষ্ঠান। এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সুভাষ চন্দ্র বসুকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, নতুন করে ভারতের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলিকে বিশেষভাবে উদযাপন ও স্মরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই সূত্রেই এবার থেকে সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি থেকেই প্রজাতন্ত্র দিবস এর আনুষ্ঠানিক উদযাপন শুরু করতে চাইছে মোদি সরকার। এর আগে মোদি সরকার সুভাষচন্দ্র বসুর জন্মদিন থেকে পরাক্রম দিবস হিসাবে পালন শুরু করেন।

আরও পড়ুন-Narendra Modi: ১৬ জানুয়ারি জাতীয় স্টার্ট-আপ দিবস: ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনাকালে এবার দ্বিতীয় সাধারণতন্ত্র দিবস (Republic Day 2022) আসন্ন। কুচকাওয়াজে সাধারণ দর্শক, বিশিষ্ট ব্যক্তি, সরকারি কর্মকর্তা, শিশু এনসিসি ক্যাডেট ,রাষ্ট্রদূত, সিনিয়র আমলা এবং রাজনীতিবিদদের মিলিয়ে মোট ২৪ হাজার মানুষ উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। এমনটাই খবর মিলেছে সূত্র মারফত।

ঠিক এমন সময় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হতে চলেছে যখন দেশের সংক্রমণের মাত্রা শিখরে পৌঁছেছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন। এর মধ্যেই হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। এখনো যা খবর পাওয়া গিয়েছে তাতে জানা যাচ্ছে অতিমারি আবহে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ কাটছাঁট হচ্ছে না। গতবার কুচকাওয়াজে উপস্থিত ছিলেন ২৫ হাজার দর্শক। এবার ১ হাজার কমে তা হল ২৪ হাজার।

 

Related articles

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...

ভেড়া চরানো থেকে বিশ্বকাপের স্বপ্নের পারফরম্যান্স আলিরেজার, সাজঘরে মার্কিনীদের জন্য ইরানের বার্তা

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) জর কাড়ছেন গোলরক্ষকরা। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইরান(Iran) প্লে অফের আশা জিইয়ে...

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...