Monday, June 22, 2026

Humayun Kabir: আমি তোমাদেরই লোক: ডেবরায় টুসু উৎসবে নাচের তালে পা মেলালেন মন্ত্রী হুমায়ুন

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী। তবে, নিজের বিধানসভা এলাকায় তিনি ভূমিপুত্র। ফলে, টুসু উৎসবের দিনে এক অভিনব দৃশ্য দেখল ডেবরা (Debra) বিধানসভা কেন্দ্রের ডুয়া বালিচক। শনিবার, এলাকায় একটি উন্নয়ন সংক্রান্ত বৈঠকে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডক্টর হুমায়ুন কবীর (Dr Humayun Kabir)। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা। ছিলেন বিরোধীদলের প্রতিনিধি-সহ সাধারণরাও। ফেরার সময় টুসু উৎসব (Tusu Festival) চলাকালীন রাস্তার উপর মন্ত্রীকে দেখার জন্য ভিড় জমান এলাকার মানুষ। সেখানে মানুষদের সঙ্গে কথা বলতে নামেন হুমায়ুন কবীর। মন্ত্রীকে এভাবে কাছে পেয়ে তাঁকে নাচের জন্য অনুরোধ করেন স্থানীয়রা। মন্ত্রীমশাইও রাস্তার উপরেই গাড়ি রেখে এলাকার মানুষের সঙ্গে একেবারেই ঘরের ছেলের মতো নাচের তালে পা মেলান।

হুমায়ুন কবীর বলেন, তিনি কোনোদিন বহিরাগত ছিলেন না। তিনি সবসময় সমস্ত ডেবরা এলাকার কাছের মানুষ ছিলেন আর থাকবেন। উন্নয়নে কাজ করে যাবেন। মন্ত্রীর এমন ব্যবহারে আপ্লুত স্থানীয়রা।

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...