Monday, April 13, 2026

কঙ্গনার গালের মসৃনতার সঙ্গে রাস্তার তুলনা করে বিতর্কে জড়ালেন কংগ্রেস বিধায়ক

Date:

Share post:

বলিউডের (Bollywood) ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) গালের সঙ্গে রাস্তার মসৃনতার তুলনা করে এবার বিতর্কে জড়ালেন কংগ্রেস বিধায়ক ড. ইরফান আনসারি (MLA Irfan Ansari)। ভাইরাল হয়েছে এই কংগ্রেস নেতার ভিডিও।

advertise

ঝাড়খণ্ডের জামতাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক আনসারি (MLA Irfan Ansari) বলেন, “আমি আপনাদের কথা দিচ্ছি জামতাড়ার রাস্তাগুলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের গালের মতো মসৃণ হয়ে উঠবে। ১৪টি রাস্তার কাজ শিঘ্রই শুরু হবে।’’

advertise

আরও পড়ুন-নেতাজির জন্মদিন থেকে এবার শুরু প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান

গত সপ্তাহেই বিতর্কে জড়িয়ে ছিলেন এই কংগ্রেস বিধায়ক (Congress MLA)। দেশে যখন হু হু করে বাড়ছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এমন সময় তিনি মন্তব্য করেন, বেশিক্ষণ মাস্ক পরে থাকলে শ্বাসকষ্ট হতে পারে। তাই সারক্ষণ মাস্ক পরে থাকার দরকার নেই। এরপর আবার কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) গালের সঙ্গে রাস্তার তুলনা করে বিতর্কে জড়ালেন এই বিধায়ক।

advertise

সম্প্রতি বলিউডের অভিনেত্রীদের সঙ্গে রাস্তার মসৃণতার তুলনা বারবারই উঠে আসতে দেখা গিয়েছে রাজনীতিবিদদের মুখে। কয়েকদিন আগে মহারাষ্ট্রের মন্ত্রী তথা শিবসেনার (Shiv Sena) নেতা গুলাবরাও হেমা মালিনীর (Hema Malini) গালের সঙ্গে তাঁর বিধানসভা এলাকার রাস্তার তুলনা করেছিলেন। রাজস্থানের মন্ত্রী রাজেন্দ্র সিং (Rajendra Sing) ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) গালের সঙ্গে রাস্তার তুলনা করেছিলেন। এর অনেক আগে লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) হেমা মালিনীর গালের সঙ্গে বিহারের রাস্তার তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন।

 

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...