Monday, April 6, 2026

দলাদলির ঊর্ধ্বে: ফেসবুকে একরত্তিকে বাঁচাতে ফিল্ম এডিটরের আর্জিতে ঝাঁপাল অভিষেকের টিম

Date:

Share post:

একেই বলে জননেতা। যাকে বলে চোখের পলক ফেলতে না ফেলতেই কাজ হয়ে যাচ্ছে। তিনদিনের শিশুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) টিম। তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) বলেছেন, “আমি সাধারণত দমকলের ক্ষেত্রেও এত দ্রুত ব্যবস্থা দেখিনি! নিজেই চমকে গিয়েছিলাম পুরোটা দেখে!”

আরও পড়ুন: শৈত্য প্রবাহের জেরে কাঁপছে উত্তরভারত, রাজধানীতে ঠান্ডা ১৭ বছরের সর্বোচ্চ

ঘটনার সূত্রপাত, নদিয়ার (Nadia) হরিণঘাটা থানার নগরউখড়া মহাদেবপুরের বাসিন্দা পূজা দেবনাথ (Puja Debnath) দিন তিনেক আগে দমদমের একটি বেসরকারি হাসপাতালে জন্মদেন শিশুটিকে। জন্মের পরেই সদ্যোজাতর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে। হাসপাতাল জানিয়ে দেয়, এসএসকেএম (SSKM Hospital) অথবা মুকুন্দপুরের আরএন টেগোর (R N Tagore Hospital) হাসপাতাল ছাড়া এর চিকিৎসা সম্ভব নয়। আরএন টেগোর হাসপাতালে চিকিত্সা করানোর আর্থিক সামর্থ্য তাদের নেই। এরপরে খবর যায় ফিল্ম এডিটর অনির্বাণ মাইতির কাছে। অনির্বাণ মাইতি ঘোষিত বামপন্থী। এরপর অনির্বাণ ফেসবুকে পোস্ট করেন, বিধায়ক মদন মিত্র হয়তো এর সুরাহা করতে পারেন। ঠিক তার পরেই দমদমের হাসপাতালে সঙ্গে যোগাযোগ করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম।

এরপর শনিবার রাতেই অভিষেকের টিম যোগাযোগ করে শিশুটির বাড়ির লোকের সঙ্গে। শিশুটির সমস্ত খরচা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বহন করবে বলে জানিয়েছেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...