Tuesday, June 23, 2026

ফের বড় সাফল্য পেল DRDO, নয়া প্রযুক্তির ব্রহ্মস সুপারসনিক মিসাইলের সফল উৎক্ষেপণ

Date:

Share post:

প্রতিরক্ষা গবেষণায় আবারও বড় সাফল্য পেল ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। বৃহস্পতিবার ওড়িশা উপকূলে ব্রহ্মস (Brahmos) সুপারসনিক মিসাইলের নতুন ভার্সানের সফল পরীক্ষা হল। শত্রুর মনে ভয় ধরিয়ে শক্তি বাড়াচ্ছে ভারত (India)।

জানা গিয়েছে, নতুন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ব্রহ্মস (Brahmos) সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি। ভারতের ডিআরডিও (DRDO) ও রাশিয়ার এনপিওএম (NPOM)-এর যৌথ প্রযুক্তিতে তৈরি হয়েছে ব্রহ্মস সুপারসনিক মিসাইলের নতুন ভার্সানটির। প্রয়োজনে স্থল, জল ও আকাশ তিন স্থান থেকেই ক্ষেপনাস্ত্রটিকে ব্যবহার করা সম্ভব হবে।

আরও পড়ুন: আমলানীতি নিয়ে প্রধানমন্ত্রীকে ফের তোপ মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, ভারতের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র হল ব্রহ্মস। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে ২০০৫ সালে তৈরি হয় এই মিসাইল। এবার এই মিসাইলটিকে নতুন প্রযুক্তিতে আরও শক্তিশালী করে তোলা হয়েছে।

ব্রহ্মস সুপারসনিক ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। ব্রহ্মসের নামকরণ করা হয়েছে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কভা নদীর নামে। সম্প্রতি ফিলিপিনসের প্রতিরক্ষা মন্ত্রক ভারতের থেকে ব্রহ্মস কেনার জন্য চুক্তি করেছে।

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...