Saturday, April 4, 2026

অনূর্ধ্ব ১৮-দের করোনা-চিকিৎসায় বাদ স্টেরয়েড, জারি নয়া নির্দেশিকা

Date:

Share post:

করোনা-চিকিৎসায় (Corona-Treatment) অ্যান্টি ভাইরাল বা মোনোক্লোনাল অ্যান্টিবডি, রেমডেসিভির দেওয়া যাবে না অনূর্ধ্ব ১৮-দের। নয়া নির্দেশিকা জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

নির্দেশিকায় বলা হয়েছে, অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা, শরীরে ব্যথা, দুর্বলতা, ডায়েরিয়ার মতো একাধিক উপসর্গ দেখা দিতে পারে।

কেন্দ্রীয় নির্দেশিকায় শিশুদের শারীরিক অবস্থাকে উপসর্গের প্রকৃতি অনুযায়ী চারভাগে ভাগ করা হয়েছে। উপসর্গহীন, মৃদু, মাঝারি ও প্রবল। যারা উপসর্গহীন ও যাদের মৃদু উপসর্গ রয়েছে তাঁদের বাড়িতে বা কোভিড কেয়ার সেন্টারে রাখা যাবে। তবে দেহের তাপমাত্রা ও অক্সিজেনের পরিমাণ নিয়মিত মাপতে হবে। মাঝারি ও গুরুতর উপসর্গের ক্ষেত্রে কোভিড হাসপাতালে ভর্তি করানো আবশ্যিক।

আরও পড়ুন-গোরক্ষপুরে যোগীর বিরূদ্ধে ভোটে লড়বেন দলিত নেতা চন্দ্রশেখর আজাদ

নির্দেশিকায় আরও বলা হয়েছে…

* ৫ বছরের কম বয়সী শিশুদের মাস্কের প্রয়োজন নেই।

* ৬ থেকে ১১ বছর বয়সীদের প্রয়োজন হলে মাস্ক পরানো যেতে পারে।

* ১২ বছর ও তার ঊর্ধ্বদের মাস্ক ব্যবহার করা আবশ্যিক। পাশাপাশি সাধারণ কোভিড বিধি মানতে হবে। হাত ধোয়া ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের চিকিৎসার (Corona-Treatment) ক্ষেত্রে একান্ত প্রয়োজন না হলে স্টেরয়েড ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। স্টেরয়েড ব্যবহার করতে হলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...