Saturday, April 4, 2026

গেরুয়া শিবিরে ফের ভাঙনের আশঙ্কা, কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চাইলেন দুই বিজেপি বিধায়ক

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বঙ্গে গেরুয়া শিবিরে একের পর এক ভাঙন। সেইসঙ্গে দলের অন্দরে প্রবল বিদ্রোহ, গৃহযুদ্ধ, অন্তর্কলহ, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত রাজ্য বিজেপি (BJP)। বিশেষ করে নতুনভাবে রাজ্য ও জেলা কমিটি গঠিত হওয়ার পর সেই বিদ্রোহের আগুন দাবানলের রূপ নিয়েছে। এবার কেন্দ্রীয় নিরাপত্তা (Central Security) ছাড়তে চাইলেন বিজেপির দুই বিক্ষুব্ধ বিধায়ক। বাঁকুড়ার (Bankura) ওন্দার (Onda) বিধায়ক অমরনাথ শাখা এবং ইন্দাসের (Indas) নির্মল কুমার ধাড়া এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে দলকে চিঠি পাঠিয়েছেন। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত, সেটা অবশ্য স্পষ্ট করেননি তাঁরা।

আরও পড়ুন“প্যারাট্রুপ লিডার” বিদ্রুপের পর বিপ্লবকে এবার “আবোল-তাবোল মাস্টার” কটাক্ষ সুদীপের

সূত্রের খবর, বাঁকুড়ার নতুন জেলা সভাপতির সঙ্গে বনিবনা না হওয়াতেই এমন সিদ্ধান্ত নিতে চলেছেন তাঁরা। এর আগে ওই দুই বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। তোমার কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়ে নিরাপত্তা ছাড়ার ইচ্ছাপ্রকাশ করলেন। ঘনিষ্ঠ মহলে তাঁরা বিজেপি ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন বলে শোনা যাচ্ছে। এরপর থেকেই দুই বিধায়কের তৃণমূলে যোগদান নিয়েও চলছে জোর জল্পনা। যদিও বিষয়টি নিয়ে এখনই প্রকাশ্যে মুখ খুলছেন না ওন্দার বিধায়ক অমরনাথ শাখা এবং ইন্দাসের নির্মল কুমার ধাড়া।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...