Sunday, February 22, 2026

National: সাধারণতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠানে থেকে গান্ধীজির পছন্দের গান বাদ দিলো মোদি সরকার 

Date:

Share post:

ফের বদল! মোদি জমানায় আরও এক পরিবর্তন।এবছরে ২৬ জানুয়ারী সাধারনতন্ত্র দিবসে মহাত্মা গান্ধীর প্রিয় গান “অ্যাবাইড উইথ মি” (Abide with me) বাজানো হবেনা। জানা যাচ্ছে, এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সমাপ্তি অনুষ্ঠান থেকে বাতিল করা হল মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) পছন্দের গান “অ্যাবাইড উইথ মি” (Abide with me)।

আরো পড়ুন : ‘ফোমো’ ভাইরাস থেকে সাবধান! আসছে ‘টিকিল্যান্ড’

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল রবিবারেই। বুধবার সারা দেশ জুড়ে পালিত হবে সাধারণতন্ত্র দিবস।আর সেই অনুষ্ঠানের আগেই জানা গেলো “অ্যাবাইড উইথ মি” (Abide with me) গানটি বাতিলের কথা।তবে এটা নতুন কিছু নয়, মোদি সরকারের আমলে এই বছরেই অনেক বদলের সাক্ষী থেকেছে দেশবাসী। পাঁচ দশক পর অমর জওয়ান জ্যোতির (Amar Jawan Jyoti flame) অগ্নিশিখা, ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ বা ‘জাতীয় যুদ্ধ স্মারক’-এর প্রজ্জ্বলিত শিখার সঙ্গে মিশে গেছে। গ্রানাইট পাথরের তৈরী নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) বিশালাকার মূর্তি বসছে ইন্ডিয়া গেটে। এই বদলের তালিকায় মোদি সরকারের আরও এক সিদ্ধান্ত জুড়ে গেল।

১৯৫০ সাল থেকেই সাধারণন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান অর্থাৎ ২৯ জানুয়ারি, হেনরি ফ্রান্সিস (Henry Francis Lyte) রচিত “অ্যাবাইড উইথ মি” বাজানো সেনার ব্যান্ডের রেওয়াজ। কিন্তু এই বন্দনা সঙ্গীত এবার আর বাজানো হবে না বলেই জানা গিয়েছে কেন্দ্রীয় সূত্রে।প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান সূচীর শুরুতেই থাকে সেনার রণশিঙ্গা বাদকদের ‘ফানফেয়ার বাই বাগলার্স’ (Fanfare by Buglers)। এরপর ব্যাক পাইপার ও ড্রামস বাদকরা ‘বীর সৈনক’ গানটি বাজান। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ও আর্মি মিলিটারি ব্যান্ড বাজায় তিনটি দেশাত্ববোধক গানের সুর। অন্যদিকে চারটি সুর বাজিয়ে থাকে বায়ুসেনা ও নৌসেনার ব্যান্ড বাদকরা। তবে এবার সূচী তে পরিবর্তন। দেশের সাধারনতন্ত্র দিবসের কুচকাওয়াজের সমাপ্তি অনুষ্ঠান থেকে বাতিল মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) পছন্দের বন্দনা গান ।

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...