Monday, April 6, 2026

Surajit Sengupta: সুরজিৎ সেনগুপ্তের জন‍্য তৈরি হচ্ছে মেডিক্যাল বোর্ড, বৈঠকে সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের ( Surajit Sengupta) জন‍্য তৈরি হচ্ছে মেডিক্যাল বোর্ড। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ( Arup Biswas) প্রাক্তন এই ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে একটি বৈঠক করেন। আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি মেডিক্যাল বোর্ড তৈরি করা হবে সুরজিৎ সেনগুপ্তের জন‍্য।

উদ্বেগজনক অবস্থায় প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। গতকাল গভীর রাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাঁর। অক্সিজেনর মাত্রা অনেকটা নেমে গিয়েছিল। পরে বাইপাপের মাধ‍্যমে অক্সিজেন দেওয়া হয় প্রাক্তন এই ফুটবলারকে। সোমবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সুরজিৎ সেনগুপ্ত।

এদিকে মঙ্গলবার সুরজিৎ সেনগুপ্তের চিকিৎসা ব্যবস্থা যাতে সুষ্ঠু ভাবে করা যায়, তার জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। এদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি মেডিক্যাল বোর্ড তৈরি করা হবে এই প্রাক্তন ফুটবলারের জন্য। এই বৈঠকে অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন এক বেসরকারি হাসপাতালের সিইও, প্রাক্তন ফুটবলার ও বিধায়ক মানস ভট্টাচার্য, বিদেশ বসু এবং সত্যজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন  ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এবং মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ও। এছাড়াও ছিলেন সুরজিতের ছেলে স্নিগ্ধজিত সেনগুপ্ত। সেই বৈঠকেই ঠিক হয় যে মেডিক্যাল বোর্ড তৈরি করা হবে সুরজিৎ সেনগুপ্তের জন‍্য। সেই সঙ্গে ঠিক হয় এক সরকারি হাসপাতালের করোনার বিশিষ্ট চিকিৎসক দেখতে আসবেন প্রাক্তন এই ফুটবলারকে।

আরও পড়ুন:ফুটবল মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মারা গেল আট জন দর্শক

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...