Monday, April 13, 2026

Molestation:অ্যাপ ক্যাবে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

দিল্লির পর এবার কলকাতায়। চলন্ত অ্যাপ ক্যাবে ফের শ্লীলতাহানির অভিযোগ। শুক্রবার বিকেলে সল্টলেকে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। যদিও অভিযোগ পাওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চালককে গ্রেফতার করে হেস্টিংস থানার পুলিশ। এই ঘটনায় পুলিশি তৎপরতায় আরও একবার নজির গড়ল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃPuri:সুখবর! ভক্তদের জন্য খুলে দেওয়া হল পুরীর জগন্নাথ দেবের মন্দির

পুলিশ সূত্রের খবর, শুক্রবার বিকেলে ক্যাব চালকের নামে শ্লীলতাহানির অভিযোগ করেন হাওড়ার ব্যাঁটরার বাসিন্দা মমতা প্রসাদ।এরপরই তৎপর হয়ে ওঠে পুলিশ। রাত সাড়ে ৯টা নাগাদ টালিগঞ্জ থানা এলাকা থেকে মুকেশ কুমার নামে ওই চালককে গ্রেফতার করা হয়।

নির্যাতিতা পুলিশকে জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ নিজের বাড়ি যাওয়ার জন্য সল্টলেকের সেক্টর-২ থেকে ট্যাক্সিতে উঠেছিলেন। তাঁর দাবি, ট্যাক্সিতে ওঠার পর বার বার নানা প্রস্তাব দিয়ে তাঁর ঘনিষ্ঠ হতে থাকেন চালক। এমনকি, সল্টলেক থেকে ট্যাক্সিতে চরার পর সঠিক রাস্তায় না গিয়ে এদিক ওদিক অহেতুক গাড়ি ঘোরান ওই চালক। এরপর গাড়ির অটো-লক করে মহিলার শ্লীলতাহানি করেন অভিযুক্ত। এরপরই চিৎকার করতে থাকেন নির্যাতিতা। বেগতিক বুঝে চ্যাপেল মোড়ে সেন্ট জর্জেস গেট রোডের কাছে গাড়ি থামিয়ে দেন চালক ও ওই মহিলাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। এরপরই হেস্টিংস থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই গাড়ির চালককে খুঁজে বের করে এবং তাঁকে গ্রেফতার করে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...