Tuesday, April 14, 2026

Sc EastBengal: ডার্বির গুরুত্ব বোঝাতে দলের বিদেশি ফুটবলারদের পুরোনো ভিডিও দেখালেন লাল-হলুদ কোচ

Date:

Share post:

শনিবার গোয়ার ( Goa) ফতোর্দা স্টেডিয়ামে আইএসএলের ( Isl) ফিরতি ডার্বিতে এটিকে মোহনবাগানের ( Atk Mohunbagn)বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal) । এখনও পর্যন্ত আইএসএলের ডার্বিতে জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। তবে শনিবার আইএসএলের ফিরতি ডার্বিতে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল। গত তিন বছর ডার্বি জেতেনি ইস্টবেঙ্গল। সেই সঙ্গে এবারের আইএসএলে লাল-হলুদের পরিসংখ্যান, ১৩ ম্যাচে ৬টিতে হার, ৬টি ড্র এবং একটা মাত্র জয়। ঝুলিতে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে লাস্ট বয় লাল-হলুদ। লিগের প্রথম পর্বের ডার্বিতেও লজ্জার হার। আর ফিরতি ডার্বির ঠিক আগেই হায়দরাবাদ এফসি-র কাছে ০-৪ গোলে পর্যুদস্ত হয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ সমর্থকরা আতঙ্কে আছেন এই ভেবে যে, মর্যাদার ডার্বিতে পাঁচ গোলের লজ্জা নিয়ে না ফিরতে হয়! সমর্থকরা যখন প্রিয় দলের উপর ভরসা হারাচ্ছেন, তখন কোচ মারিও রিভেরা তাঁদের আশ্বস্ত করে বলছেন, ‘‘আপনারা দলের পাশে থাকুন। আমাদের সমর্থন করুন। সমর্থকদের জন্যই এই ম্যাচ আমাদের জিততে হবে।”

কলকাতায় আগে কোচিং করানোর সুবাদে ডার্বির গুরুত্ব ভাল করেই জানেন মারিও। তাই শনিবারের বড় ম্যাচের আগে দলের বিদেশি ফুটবলারদের তাতানোর কাজটা নিজেই করছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। ডার্বিতে উপচে পড়া যুবভারতীর গ্যালারি দেখিয়ে মার্সেলো, পেরোসেভিচদের উদ্বুদ্ধ করছেন মারিও। বলছেন, ‘‘ওরা এখানে ফাঁকা গ্যালারির সামনে খেলছে। বিদেশিরা দর্শক সমর্থনে উপচে পড়া যুবভারতীতে খেলেনি। তাই ওদের ভিডিও দেখাতে হয়েছে।”

আগের ম্যাচের হার ভুলে ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘‘এটিকে মোহনবাগানের আক্রমণভাগ লিগের অন্যতম সেরা হলেও আমাদের রক্ষণ সংগঠন আগের থেকে ভাল হয়েছে। ওদের উপরও চাপ থাকবে। ডার্বি সব সময় ৫০-৫০।” বড় ম্যাচে মার্সেলো-পেরোসেভিচ জুটিকে সামনে রেখেই রণকৌশল তৈরি করছেন মারিও।

আরও পড়ুন:Atk Mohunbagan: আজ ডার্বির মহারণ, চোটের জন‍্য অনিশ্চিত বাগান সুপারস্টার রয় কৃষ্ণা

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...