Saturday, April 4, 2026

রাজ্য সরকারের মাস্টারস্ট্রোক, ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে করোনা টিকা

Date:

Share post:

রাজ্য সরকারের মাস্টারস্ট্রোক। ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। আর এই প্রথম দুয়ারে সরকার কর্মসূচিতে টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

স্বাস্থ্য দফতর জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের পরিকাঠামো তৈরি করতে হবে।দুয়ারে সরকার ক্যাম্প থেকে করোনা টিকা যেমন মিলবে, তেমনি করা হবে ডায়াবেটিস, মুখের ক্যানসার, চোখ পরীক্ষাও।

আরও পড়ুন – Nabanna : সরকারি জমিতে অবৈধ দখলদার সরাতে তৎপর নবান্ন

ইতিমধ্যেই আমজনতার কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্প সাড়া ফেলেছে জাতীয় স্তরেও। এবার এই দুয়ারে সরকারের মাধ্যমে জনগণকে স্বাস্থ্য বিষয়ক আরও সুযোগ সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার।

নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আসলে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষকে দিচ্ছে রাজ্য সরকার। সেই ক্যাম্প থেকেই এবার টিকাকরণ করার সিদ্ধান্ত । এর ফলে টিকাকরণের গতি বাড়বে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কাছে সুবিধাজনকভাবে ও সময়-নির্দিষ্ট পদ্ধতিতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে সরকার পরিষেবা প্রদানের পদ্ধতি ধারাবাহিকভাবে সম্প্রসারিত ও উন্নত করছে।

সম্প্রতি দুয়ারে সরকার পেয়েছে জাতীয় সম্মান। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া, সিএসআই-এর তরফে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১-এ সম্মানিত রাজ্য সরকারের এই প্রকল্প।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...