Saturday, April 4, 2026

Kunal Ghosh:শব্দের জাদুকরের এই ভাষা কেন? কবীর সুমনকে লিখলেন কুণাল

Date:

Share post:

কবীর সুমন বিতর্কে ইতি টানার ইঙ্গিত দিয়ে কুণাল ঘোষ ফেসবুক পোস্টে যা লিখলেন-

কবীর সুমন- এই তোমাকে চাই না।
আপনি শব্দের জাদুকর। আশা করি ইতি টানলেন।1)অডিওটিতে সুমনের মুখে যে কুৎসিততম শব্দ শোনা গিয়েছে তার তীব্র প্রতিবাদ করেছি। আবার করছি। ওঁর ক্ষমা চাওয়া উচিত। না হলে ব্যবস্থা নেওয়া উচিত। কোনো টিভি চ্যানেলের উপর যত “ন্যায্য” রাগই থাকুক, তার জন্য ওই শব্দ বেরোতে পারে না।

2) কবীর সুমন একজন কবি, সুরকার, গায়ক। এক বিরল প্রতিভা। তাঁর গানে সম্মোহিত হই। তাঁর প্রতিবাদের শব্দভান্ডার তো কম নয় যে সেসব ছেড়ে এই কুৎসিততম মানসিকতার প্রকাশ ঘটবে। কে টেলিফোন রেকর্ড করল, বা কে করল না, সেটা বড় কথা নয়। এসব ওঁকে মানায় না। এই সুমন চট্টোপাধ্যায়- তোমাকে চাই না। এতে প্রতিপক্ষের সস্তা রাজনীতিরই প্রসারের অবকাশ থাকে।

3) সুমনবাবু যে চ্যানেলকে আক্রমণ করেছেন, আমি তাদেরও বিভিন্ন কাজের সঙ্গে একমত নই। তাদের পলিসি তাদের বিষয়, তাতে ঢুকব না। কিন্তু ভোটের আগে বাংলায় পা রেখে পরের পর টক শোতে বাংলার সাংবাদিকতাকেও আক্রমণ করা হয়েছে, নানা মন্তব্যে ছোট করা হয়েছে। কেন এতদিন এই হয়নি, কেন অমুক, কেন তমুক- নিজেদের বড় করতে এতদিনের সফল স্রোতকে ছোট করা হয়েছে। আমি এরও বিরোধী। বাংলার সাংবাদিকরাও অনেকেই এসব ভালোভাবে নেননি। চোখে চোখ রেখে কথা আর সারাক্ষণ চিৎকার করার তফাৎটা বোধহয় আছে। রাজনৈতিক পলিসি অনুযায়ীই উপস্থাপন হয়। আমার কথা হল, এতে যদি কারুর কোনো আপত্তি থাকে, এড়িয়ে যাওয়ার বা প্রতিবাদের নানা উপায় আছে। সেই চ্যানেল বা তার কোনও কর্মীকে ওই চরম কুৎসিত ভাষায় আক্রমণের অধিকার কারুর নেই।

আরও পড়ুন:Kabir Suman:ক্ষমা চেয়ে সুমন সাংবাদিকদের কোন বই পড়তে বললেন?

কবীর সুমনকে অনুরোধ, বারবার পোস্ট করে কথা বাড়ানো কি খুব দরকার?
বাংলা এবং বাঙালিসহ কোনো সুস্থ মানুষ আপনার ওই শব্দপ্রয়োগ সমর্থন করছেন না।
আপনার ক্ষোভ, আপনার যুক্তি অনেকেই সমর্থন করছেন।
কিন্তু আপনার আপত্তিকর শব্দপ্রয়োগে আসল ক্ষোভের কারণই ঢাকা পড়ে যাচ্ছে।

যে শব্দ ব্যবহার হয়েছে, তা নিন্দার। প্রতিবাদের। কবিতা ও গানের শব্দের জাদুকর সুমন ওই শব্দ ব্যবহারে ক্ষমা চেয়ে বিতর্ক শেষ করুন।
আশা করি শেষ পোস্টটিতে যে দুঃখপ্রকাশ করলেন আপনি, যতই ভাষার মারপ্যাঁচ থাকুক, তাতেই আন্তরিকভাবে ইতি টানলেন আপনি।
ভালো থাকুন।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...