Saturday, April 4, 2026

রাহুলের নেতৃত্বে ছত্তিশগড়ে ফের জ্বলবে অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা

Date:

Share post:

কিছুদিন আগেই রাজধানীর অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা মিশিয়ে দেওয়া হয়েছে জাতীয় যুদ্ধ সৌধের সঙ্গে।এ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। এবার ছত্তিশগড়ে অমর জওয়ান জ্যোতি জ্বলবে। সৌজন্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ইতিমধ্যেই ঘোষণা করেছেন, অমর জওয়ান জ্যোতির মতোই রায়পুরে শহিদ সেনাদের সম্মানে একটি স্মৃতিসৌধ তৈরি করবেন তিনি।
কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী ৩ ফেব্রুয়ারি এর ভূমিপুজো করবেন। বাঘেল জানিয়েছেন, শহিদ সেনাদের সম্মানে রায়পুরের মানা এলাকায় সশস্ত্র বাহিনীর ৪র্থ ব্যাটালিয়নের ক্যাম্পাসে তৈরি হবে ছত্তিশগড় অমর জওয়ান জ্যোতি। সেই সৌধের অগ্নিশিখা জ্বলজ্বল করবে সারাক্ষণ।

আরও পড়ুন- Kalna :কেন হয়নি পুত্র সন্তান? স্ত্রী-র যৌনাঙ্গে রড ঢুকিয়ে শিরীষ কাগজ ঘষে দিল স্বামী
বিবৃতিতে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, যারা আত্মত্যাগ করেন কংগ্রেস সবসময় তাঁদের পার্টি, এবং কংগ্রেস তাঁদের সম্মান করতে জানে। ইতিহাসে প্রমাণ আছে, যে সমাজ শহিদদের সম্মান করে না, তাঁদের আত্মত্যাগের স্মৃতিরক্ষণ করে না, স্মৃতিসৌধকে অপমান করে, সেই সমাজ ধ্বংস হয়ে যায়।
বাঘেল আরও জানিয়েছেন, আমরা ছত্তিশগড়ের সেই সাহসী বীরদের সম্মান করব, যারা দেশের যে কোনও কোণে দেশের জন্য প্রাণ দিয়েছেন। আবার দেশের অন্যান্য জায়গার সেনা যারা ছত্তিশগড়ে প্রাণ দিয়েছেন তাদেরও শ্রদ্ধা জানানো হবে। ৩ ফেব্রুয়ারি রাজধানী রায়পুর সফরে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমিপুজো করবেন রাহুল গান্ধী।
উল্লেখ্য, ৭১’র মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭২ সালের ২৬ জানুয়ারি তৈরি করেছিলেন ‘অমর জওয়ান জ্যোতি’ সৌধ। ২১ জানুয়ারি তা নিভিয়ে ফেলা হয়। ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধী টুইট করে লিখেছিলেন , অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের দেশের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে যে অমর শিখা প্রজ্বলন করা হয়েছিল, তা নিভিয়ে ফেলা হচ্ছে। কিছু মানুষ দেশাত্ববোধ ও আত্মত্যাগ বোঝে না। চিন্তা করবেন না, আমরা আবার দেশের বীর জওয়ানদের জন্য অমর জওয়ান জ্যোতি প্রজ্বলন করব।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...