Saturday, April 4, 2026

Urvashi Rautela: ৪০ কোটি টাকার সোনার গাউন পরে র‍্যাম্প কাঁপালেন ঊর্বশী!

Date:

Share post:

মরু দেশে রয়াল বেশে হাজির হলেন ঊর্বশী (Urvashi Rautela)! বিশ্বব্যাপী সুনাম অর্জনের লক্ষ্যে এবার প্রাক্তন বিশ্বসুন্দরী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। বেলুন হাতা সোনার গাউন পরে ফ্যাশন লাইম লাইটে (Fashion lime light) নজর কাড়লেন। প্রায় ৪০ কোটি টাকার(40 crore) সোনার তৈরি পোশাক পরে র‍্যাম্পে হাঁটলেন এই সুন্দরী।

আরও পড়ুনঃ ডোরিনা ক্রসিংয়ে বাস দুর্ঘটনা, একজনের অবস্থা গুরুতর

মরুদেশে যেন ক্লিওপেট্রার আগমন! সুন্দরী ঊর্বশী বিখ্যাত আরব ফ্যাশন উইকে (Arab Fashion Week) র‍্যাম্পে হাঁটলেন। তাঁর পরনে সোনার পোশাক। তাঁর সৌন্দর্যের ঝলকানিতে চোখের পলক পড়ছিল না অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের। সংযুক্ত আরবে প্রথম ভারতীয় হিসেবে এই ফ্যাশন উইকে (Arab Fashion Week) র‍্যাম্পে হাঁটলেন ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। আর এরপর থেকেই তাঁকে নিয়ে নেট দুনিয়ায় আলোড়ন। সম্প্রতি মিস ইউনিভার্স ২০২১ প্রতিযোগিতায় (Miss Universe 2021) জুরির সদস্য হিসেবে অংশ নিয়েছিলেন। মিস ইউনিভার্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিচারক (youngest judge) হিসেবেও রেকর্ড গড়েছেন তিনি। এবার সোনার পোশাকে তিনি ভাইরাল হলেন স্যোশাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ রবিনসন স্ট্রিটের ছায়া শিবপুরে, ১০ দিন মৃত মেয়ের দেহ আগলে মা

ডিপ কাট স্প্লিট সোনার অলঙ্কারে গাউন পরে একেবারে ক্লিওপেট্রা লুকে অনবদ্য ঊর্বশী। শুধু গাউন নয়, তাঁর মাথাতেও সোনার তৈরি ফ্যাশনেবল হেডগিয়ার দেখা গেছে। গোটা পোশাকটির ডিজাইন করেছেন বিশ্ববিখ্যাত ডিজাইনার ফার্ন ওয়ান আমাতো। যিনি বিয়ন্সে, জেনিফার লোপেজ ও বিখ্যাত সব ব্যক্তিত্বদের পোশাক ডিজাইন করেছেন। পোশাকের সাথে ছিলো স্টানিং মেক আপ লুক আর  গোল্ডেন স্টিলেটো। সব মিলিয়ে চোখধাঁধানো লুকে র‍্যাম্পে আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি।

 

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...