Monday, April 13, 2026

PR Sreejesh : ওয়ার্ল্ড গেমস বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার পেলেন পি আর সৃজেশ

Date:

Share post:

ওয়ার্ল্ড গেমস বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার ( World Games best Athlete award)পেলেন ভারতীয় হকি গোলরক্ষক পি আর সৃজেশ ( PR Sreejesh)। দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে এই সম্মান পেলেন তিনি। এর আগে ২০২০ সালে প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পান মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল। এক্ষেত্রে এই পুরস্কার জয়ের পথে সৃজেশ পিছনে ফেলে দেন স্পেনের স্পোর্ট ক্লাইম্বার আলবার্তো লোপেজ এবং ইতালির উশু খেলোয়াড় মিকেলে জিয়োর্দানোকে। সৃজেশ ভোট পেয়েছেন ১,২৭,৬৪৭।

এই পুরস্কার পেয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের সদস্য সৃজেশ বলেন,” এই পুরস্কার পেয়ে আমি খুবই সম্মানিত। প্রথমেই বিশ্ব হকি সংস্থাকে ধন্যবাদ জানাই এই পুরস্কারের জন্য আমাকে মনোনীত করেছে। দ্বিতীয়ত বিশ্ব জুড়ে সমস্ত ভারতীয় হকি সমর্থককে ধন্যবাদ যাঁরা আমাকে ভোট দিয়েছেন।”

এরপাশাপাশি সৃজেশ বলেন,” মনোনয়ন পেয়ে আমি শুধু নিজের কাজটা করেছি। বাকিটা সমর্থক এবং হকিপ্রেমীরা করেছেন। তাই এই পুরস্কার তাঁদের জন্য। আমার থেকেও এই পুরস্কার তাঁদেরই বেশি প্রাপ্য। ভারতীয় হকির জন্য এটা খুব বড় একটা মুহূর্ত।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...