Tuesday, June 16, 2026

Amitabh Dayal : প্রয়াত বলিউড অভিনেতা ও পরিচালক অমিতাভ দয়াল

Date:

Share post:

মাত্র ৫১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিগ বি-র সহ-অভিনেতা অমিতাভ দয়াল (Amitabh Dayal)। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন অমিতাভ।  বুধবার ভোর ৪.৩০ নাগাদ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে প্রয়াত হন তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এই খবর জানিয়েছেন অভিনেতার স্ত্রী একাধারে পরিচালক-প্রযোজক মৃণালিনী পাটিল। মৃণালিণী জানিয়েছেন, ‘অমিতাভর শেষকৃত্য মুম্বইতেই হবে। যদিও অমিতাভ ছত্তিশগড়ের ছেলে। ওঁর আত্মীয় পরিজনরাও সকলেই  এখনও ছত্তিশগড়েই থাকেন। তাঁদের মুম্বইতে আসা পর্যন্ত অপেক্ষা করা হবে তারপরই শেষকৃত্য সম্পন্ন হবে।”

গত ১৭ জানুয়ারি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় অমিতাভের। সেই সময় অমিতাভকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে হাসপাতালেই ছিলেন অমিতাভ (Amitabh Dayal)। পরে কোভিডেও আক্রান্ত হন অমিতাভ। কয়েকদিন বাদে অবশ্য  কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতালে ভর্তি থাকাকালীন বেশ কয়েকটি পোস্টও দেন অমিতাভ তাঁর ইনস্টাগ্রামে। অভিনেতা তাঁর সর্বশেষ পোস্টে লেখেন, “নেভার গিভ আপ, ভগবান শক্তি দিচ্ছে লড়াই চালিয়ে যাওয়ার। A.D এর তরফ থেকে সকলকে ভালোবাসা।”অমিতাভ দয়াল একাধিক ছবিতে কাজ করেছেন। Life on the Edge, Virrudh, Rangdari, Yeh Dillagi ইত্যাদি ছবিতে অভিনয় করেন তিনি।

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...