Saturday, June 20, 2026

Anubrata Ill: অসুস্থ অনুব্রত, ভর্তি SSKM-এ

Date:

Share post:

SSKM-এ দেখানোর পরে ভর্তি করা হল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। বুধবার, দুপুরে এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত। তাঁর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। এরপরেই তাঁকে উডর্বান ওয়ার্ডের ফার্স্ট ফ্লোরে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সার্জারি এবং মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাঁকে দেখেন। তাঁর শারীরিক পরিস্থিতি বুঝেই হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে জানাবেন চিকিৎসকরা।

বিধানসভা ভোটের পর ইলামবাজারে এক বিজেপি কর্মী খুন হন। সেই ঘটনার তদন্তে আগেই অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠায় CBI। নোটিশের বিরুদ্ধে পর বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন অনুব্রত। তাঁর বক্তব্য, বীরভূমের ওই খুনের ঘটনার এফআইআর-এ তাঁর নাম নেই। তাহলে তাঁকে বারবার কেন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে? পাশাপাশি অনুব্রত জানান, তাঁর বেশকিছু শারীরিক সমস্যা রয়েছে।

এদিন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চে চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কিছু না থাকলেই সিবিআই-ইডিকে দিয়ে হেনস্থা করা হচ্ছে। “অনুব্রতকে দেখুন, ও অসুস্থ। একবার ওকে সিবিআই ডেকেছিল। এবার ফের ডেকেছে।”

আরও পড়ুন- রাজনৈতিকভাবে লড়াইয়ে না পেরে মমতার বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার মামলা বিজেপির

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...