Saturday, June 20, 2026

সোশ্যাল মিডিয়াতে প্রেম; গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেল, গ্রেফতার মা ও মেয়ে

Date:

Share post:

ফেসবুক এ পরিচয়, সেখান থেকেই প্রেম এরপরই গোপন ভিডিও তুলে লাগাতার ব্ল্যাকমেল, দাবি টাকার। গ্রেফতার মা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লীতে। ফেসবুকে এক মহিলা ব্যারাকপুরের এক বাসিন্দার সঙ্গে প্রথমে বন্ধুত্ব করেন। পরে প্রেমের সম্পর্কের নাটক করতে থাকেন। সম্পর্ক যখন আরও গভীর হয় ওই মহিলা ব্যক্তিকে তাঁর বাড়িতে ডাকেন। এই গোটা ঘটনাটি মহিলার পাশাপাশি তার মেয়েও জানত। এরপর ওই ব্যক্তি যেদিন মহিলার বাড়িতে আসেন তখনই তাঁর গোপন ভিডিয়ো করতে থাকে মহিলার মেয়ে।

সেই ভিডিও দেখিয়ে দিনের পর দিন মা এবং মেয়ে দুজনে ব্ল্যাকমেইল করতে থাকে ওই ব্যক্তিকে। ১০ লক্ষ টাকা দাবি করা হয় তার কাছ থেকে। টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়ারও হুমকি দেয় অভিযুক্ত মা ও মেয়ে।

তারমধ্যে ২ লক্ষ টাকা দেন ব্যাক্তি। তারপরও ফের টাকা চান তারা এবং ক্রমাগত টাকার জন্য মানসিক চাপ দিতে থাকেন ওই ব্যক্তিকে। এরপরই পুলিশের দারস্থ হন তিনি। মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। ঘটনার তদন্তে নেমে মা ও মেয়েকে গ্রেফতার করে পুলিশ। এইদিনই তাদের আদালতে পেশ করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, “বছর ষাটের ওই ভদ্রলোককে বাড়িতে ডাকেন অভিযুক্ত মহিলা। বাড়ির অন্যান্য সকলের সঙ্গে আলাপ পরিচয় করাবে বলেই ডাকেন তিনি। এবার যখন তারা ঘনিষ্ঠ মুহুর্ত কাটাচ্ছিলেন সেই সময় তাঁদের সেই মুহুর্তের গোপন ভিডিও করেন মহিলার মেয়ে। তারপরই শুরু হয় ব্ল্যাকমেল। মোটা টাকা দাবি করতে থাকেন তারা। পরে ওই ব্যক্তি থানায় অভিযোগ করেন।”

আরও পড়ুন- BJP নেতারা বয়কটের ডাক দিলেও চিনা সামগ্রীর আমদানি বেড়েই চলেছে, সংসদে জানাল কেন্দ্র

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...