Tuesday, June 16, 2026

রানাঘাটের ছেলের বাজিমাত, কেন জানেন ?

Date:

Share post:

তাঁর তৈরি গেমিং স্যাপ ‘মাস্টারবুক ইলেভেন’ আগেই দেশের সেরার সম্মান জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছিল। এবার রানাঘাটের যুবক সুপ্রিয় বিশ্বাস বছরের সেরা উদ্যোগপতিদের মধ্যে জায়গা করে নিলেন।

আরও পড়ুন- ৬-৭ জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন, ইন্ডোরে জানালেন তৃণমূলনেত্রী

সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে সুপ্রিয়কে এই সম্মানে ভূষিত করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুজিত বসু। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুণাল সরকার, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, চিত্ৰ পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

সুপ্রিয় জানিয়েছেন, তাঁর তৈরি মাস্টারবুক ইলেভেন গেমিং আপ ভবিষ্যতে বিরাট কর্মসংস্থান তৈরী করার লক্ষ্যে এগিয়ে চলছে। তাঁর স্বপ্নের উড়ানে ভর করে বাড়বে কর্মসংস্থান। আর তাতে মুখ আরও উজ্জ্বল হবে বাংলার। এই উদ্যোগে সুপ্রিয়র পাশে রয়েছেন স্ত্রী মৌমিতা বিশ্বাসও। যিনি আবার সংস্থার ডিরেক্টর। ঘরের ছেলের এই কৃতিত্বে গর্বিত রানাঘাট তথা নদিয়ার মানুষ।

Related articles

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...

বেআইনি নির্মাণ? অভিষেকের কালীঘাটের বাড়িতে মাপজোক পুরসভার

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যখন ভবানী ভবনে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee),...