Wednesday, March 18, 2026

বাংলাকে সময় দিয়েও দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করব: হুঙ্কার মমতার

Date:

Share post:

দলের সাংগঠনিক নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের(TMC) চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। এরপরই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, বাংলাকে সময় দিয়েও গোটা দেশ থেকে বিজেপিকে উৎখাত করব।

এদিন নিজের বক্তব্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক ঝড়-ঝঞ্ঝা অতিক্রম করে আজ এই জায়গায় তৃণমূল। প্রত্যেকটি রাজনৈতিক দলে একটি করে ভিত্তি আছে। কংগ্রেস শুরু হয়েছিল উত্তর প্রদেশ থেকে, বিজেপি শুরু হয়েছিল গুজরাট থেকে আর তৃণমূল কংগ্রেস শুরু হয়েছে বাংলা থেকে। দলের যত নেতা-কর্মী সমর্থক রয়েছেন তারা সকলে দলটাকে বাংলায় বুক দিয়ে আগলে রাখুন, আমি বাংলাকে সময় দিয়েও গোটা দেশে যেখানে বিজেপি আছে সাফ করে দেবো।”

আরও পড়ুন:WHO:ভারতের মানচিত্র বিকৃত করার অভিযোগ, হু-কে কড়া বার্তা কেন্দ্রের

এদিনের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশে তৃণমূল সংগঠন ছড়িয়ে দিয়েছে। অল্প কিছুদিনের সংগঠনে ত্রিপুরাতে ২০ শতাংশ ভোট পেয়েছে। গোয়াতে ও একটি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে তৃণমূলের সংগঠন। অন্যান্য রাজ্যেও তৃণমূল সংগঠন তৈরি করেছে।” এরপরই রাজ্যে রাজ্যে তৃণমূলের উপর শাসকদলের অত্যাচার প্রসঙ্গে সরব হয়ে দলনেত্রী বলেন, আজ ত্রিপুরায় গেলে আমাদের মারধর করা হচ্ছে। ত্রিপুরায় অত্যাচার হচ্ছে, জেলে ঢোকানো হচ্ছে, গাড়ি পোড়ানো হচ্ছে। বাংলায় এর থেকে বেশি অত্যাচার সহ্য করেছি আমরা। মনে রাখতে হবে তৃণমূল লড়াইয়ের মধ্যে দিয়ে উঠে এসেছে। তৃণমূলের আরেক নাম সংগ্রাম, আন্দোলন।

পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ শানিয়ে মমতা জানান, “কংগ্রেস মেঘালয়, চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয়। আমরা চেয়েছিলাম, বিজেপি বিরোধীরা এক জায়গায় আসুক। কিন্তু অহঙ্কার করে কেউ যদি বসে থাকে, তাহলে প্রয়োজনে একলা চলো। একটা একটা করে ফুল গাঁথতে গাঁথতে গোটা মালা গেঁথে নেব।” আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশ হয়ে উত্তরপ্রদেশে ভোট প্রচারে যাওয়ার কথা ওই দিন ঘোষণা করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...