Tuesday, June 23, 2026

“যতদিন আমি দলের সাধারণ সম্পাদক আছি..” কেন বললেন অভিষেক?

Date:

Share post:

“যতদিন আমি দলের সাধারণ সম্পাদক আছি..”সংলাপ Abhishek Banerjeeর। প্রশ্ন হল, কেন বললেন? আরও প্রশ্ন, পদে থাকলে কী কী করবেন? আজ রবিবার রাত আটটায় অভিষেকের বিস্ফোরক সাক্ষাৎকার সম্প্রচার করবে Zee 24 Ghonta. রেকর্ডিং হয়েছে শনিবার। কোনো প্রশ্ন নিয়ে আগাম কোনো আলোচনা বা প্রস্তুতি ছাড়াই বিতর্কিত সব প্রশ্নের জবাব দিয়েছেন অভিষেক। চ্যানেলের ডেপুটি এডিটর Moupia Nandi কোনো প্রসঙ্গ বাদ রাখেননি।

সূত্রের খবর, অভিষেক চলতি প্রার্থী বিতর্ক নিয়ে তাঁর অবস্থান বলেছেন। এও বলেছেন যাঁরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছিলেন, তাঁদের পাপের প্রায়শ্চিত্ত করিয়েই দলে ফেরাতে চান তিনি। আসল বিশ্বাসঘাতকদের চিহ্নিত করানোরও পক্ষে তিনি। এই সাক্ষাৎকার ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

আরও পড়ুন:Lata Mangeshkar:প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর


Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...