Friday, April 3, 2026

Surajit Sengupta: এখনও ভেন্টিলেশনে সুরজিৎ সেনগুপ্ত

Date:

Share post:

শারীরিক অবস্থার উন্নতি হলেও, এখনও ভেন্টিলেশনে রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ( Surajit Sengupta)। রবিবারও ভেন্টিলেশন থেকে ছাড়া হল না তাকে। তবে তাঁর শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভাল। হৃদযন্ত্রের অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভাল, এমনকি  হৃদস্পন্দনও নিয়ন্ত্রণে রয়েছে বলে এদিন জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

রবিবার হাসপাতালের তরফ থেকে জানান হয়, এখনও ভেন্টিলেশনে রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত। ভেন্টিলেশনে থাকাকালীন তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ থেকে ৯৫ শতাংশের মধ‍্যে ঘোরাফেরা করছে। হৃদযন্ত্রের জটিলতা কমলেও এখনও তা রয়েছে। সুরজিতের শরীরে এখনও ঝিমুনি ভাব রয়েছে। ভেসোপ্রেসার সাপোর্ট ছাড়াই তাঁর শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাঁর হৃদস্পন্দন এখন নিয়ন্ত্রণে। নতুন করে জ্বর আসেনি প্রাক্তন এই ফুটবলারের। খিঁচুনিও আসেনি। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে সুরজিৎ সেনগুপ্তকে।

আরও পড়ুন:EastBengal: লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা ময়দান, অর্ধনমিত রাখা হল ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...