Wednesday, June 24, 2026

Sourav Ganguly: যশ ধুল, রাজ বাওয়াদের ৪০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার , ঘোষণা বিসিসিআই সভাপতির

Date:

Share post:

শনিবার মাঝরাতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ( U-19 World Cup) ফাইনালে ইংল‍্যান্ডকে ( England) ৪ উইকেটে হারিয়ে চ‍্যাম্পিয়ন হয় ভারত ( India)। ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮-র পর আবার ২০২২, এই নিয়ে পাঁচ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া। আর এই জয়ের পরই শুভেচ্ছা বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের। শুধু শুভেচ্ছা নয়, ট্রফি জেতার পরেই বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, প্রত্যেক ক্রিকেটারকে ৪০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

যশ ধুলরা ট্রফি জেতার পরই টুইট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি টুইটারে লেখেন,” অসাধারণ ভাবে বিশ্বকাপ জেতার জন্য অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের অনেক অভিনন্দন। ওদের কৃতিত্বকে সম্মান জানাতে ৪০ লক্ষ টাকার সামান্য আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে বোর্ডের তরফ থেকে। কিন্তু ওদের প্রচেষ্টাকে কোনও মূল্য দিয়েই মাপা যায় না। অবিশ্বাস্য।”

টুইট করেন জয় শাহও। তিনিও শুভেচ্ছা জানিয়ে লেখেন,”আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অসাধারণ পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য ভারতের প্রত্যেক ক্রিকেটারকে ৪০ লক্ষ টাকা এবং প্রত্যেক সাপোর্ট স্টাফকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বোর্ডের তরফ থেকে। তোমরা সবাই দেশকে গর্বিত করেছো।”

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালে ৪ উইকেটে হারায় ইংল‍্যান্ডকে। ফাইনালে দুরন্ত বোলিং রাজ বাওয়ার।

আরও পড়ুন:India Team: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারত, ফাইনালে ৪ উইকেটে হারাল ইংল‍্যান্ডকে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...