Saturday, April 18, 2026

অশোক লেল্যান্ডের ১৩৫ ট্রাক দিলো ভারত

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

ভারতীয় গাড়িনির্মাতা অশোক লেল্যান্ড বাংলাদেশকে ২০০টি তৈরি ট্রাক দিচ্ছে। এরই মধ্যে ১৩৫টি ট্রাক পাঠানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রতিশ্রুত ২০০ কোটি মার্কিন ডলার ঋণসহায়তার আওতায় সেগুলো পাঠানো হচ্ছে বলে জানিয়েছে অশোক লেল্যান্ড কর্তৃপক্ষ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা বলেছে, থ্রিটি, হাইড্রলিক বিম লিফটার ও স্যুয়ারেজ সাকার মিলিয়ে মোট ১৩৫টি তৈরি ট্রাকের জন্য বাংলাদেশ সরকারের দেওয়া দরপত্র জিতেছিল অশোক লেল্যান্ড। সেগুলো এরই মধ্যে বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তরের (Roads and Highways Department–RHD) কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও ৬৫ ইউনিট রেকার ট্রাক পাঠানোর আদেশ পেয়েছে। বিশেষায়িত যানগুলো সড়কের বিভিন্ন কাজে ব্যবহার করবে বাংলাদেশ সরকার।

অশোক লেল্যান্ড বলেছে, বাংলাদেশ আমাদের প্রধান রপ্তানি বাজারগুলোর মধ্যে অন্যতম। এসব ট্রাক সরবরাহ দেশটিতে আমাদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

বিবৃতিতে প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল অপারেশন প্রধান আমানদ্বীপ সিং বলেন, আমরা বিদেশি বাজারে, বিশেষ করে সার্ক, জিসিসি ও আফ্রিকায় ব্যবসা ও পদচিহ্ন বাড়ানোর পরিকল্পনা করছি। শুধু ভারতীয় বাজারে থেকে ঝুঁকিতে পড়ার বদলে রপ্তানিতে জোর দেওয়া হচ্ছে।

ভারতীয় গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, বাংলাদেশের বাজারে অন্যতম শীর্ষস্থানীয় গাড়ির ব্র্যান্ড হয়ে উঠেছে অশোক লেল্যান্ড। এ দেশে তাদের ৫০টির বেশি টাচপয়েন্ট রয়েছে।

ভারত থেকে তৈরি গাড়ি সরবরাহ ছাড়াও বাংলাদেশের ধামরাইয়ে ইফাদ অটোর কারখানায় অশোক লেল্যান্ডের ট্রাক, বাসসহ নানা ধরনের হালকা যানবাহন সংযোজন (অ্যাসেম্বল) করা হয়ে থাকে।

Related articles

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...