Monday, April 13, 2026

‘শেষ মুহূর্তেও মুখে হাসি লেগে ছিল’, লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় হাসপাতালের চিকিৎসক

Date:

Share post:

‘জীবনের শেষ লগ্নে এসে উপস্থিত বুঝেও মুখ থেকে হাসি সরেনি তাঁর। সেই হাসি কোনও দিন ভুলতে পারব না।’ লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় চিকিৎসক প্রতীত সামদানি।

রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। গত তিন বছর ধরে সুরসম্রাজ্ঞীর চিকিৎসা করছেন ডা. সামদানি। প্রতীতের কথায়, ”এই কয়েক বছর খুব কাছ থেকেই দেখেছি তাঁকে। ওর গানের অনুরাগী তো ছিলামই। কিন্তু যেটা উল্লেখযোগ্য তা হল, এত বড়মাপের একজন মানুষ, আর ব্যবহার একেবারে মাটির মতো! লতা মঙ্গেশকরের সঙ্গে একবার যাঁরা দেখা করতেন, তাঁরাই মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন। শুধু তাঁর কণ্ঠস্বরের প্রেমে নয়, তাঁর মিষ্টি ব্যবহারও মন ছুঁয়ে যাওয়ার মতো। হাসপাতালের বেডে শুয়েও, লতাজি র মুখে লেগে থাকত এক সুন্দর হাসি! যা প্রেরণাদায়ক। গুরুতর অসুস্থ ছিলেন, তবুও মুখের হাসিটা ম্লান হয়নি তাঁর। সেই হাসি কোনও দিন ভুলতে পারব না।”

চিকিৎসক প্রতীত আরও জানান, যে যখনই হাসপাতালে ভর্তি হতেন লতাজি, তিনি বলতেন, ‘সকলকে সমানভাবে নজর দিতে হবে।’ এছাড়াও, ‘যখন যা ট্রিটমেন্টের প্রয়োজন হত সব করাতে রাজি থাকতেন, কখনও না বলতেন না।’ সত্যি এরকম মানুষ খুব কম জন্মাবে এই বিশ্বে! খুব বড় ক্ষতি হয়ে গেল আমাদের।”

আরও পড়ুন- দাদা বালক সুলভ আচরণ করছেন: সংসদে অধীরকে কটাক্ষ মোদির

 

Related articles

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...