Monday, June 22, 2026

উত্তরপ্রদেশে প্রচারের অন্যতম মুখ মমতা, তৃণমূল নেত্রীকে উষ্ণ অভ্যর্থনা অখিলেশের

Date:

Share post:

একুশে বাংলার বিধানসভা নির্বাচনে সর্বশক্তি নিয়ে অলআউট ঝাঁপিয়ে ছিল বিজেপি। কার্যত ডেইলি প্যাসেঞ্জার হয়ে একের পর এক মিটিং-মিছিল, সেখান থেকে কুৎসা-অপপ্রচার করেছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্র তথা দেশের তাবড় তাবড় হেভিওয়েট বিজেপি নেতা-নেত্রীরা। কিন্তু ফলাফল প্রকাশের পরই সুপার ফ্লপ। তৃতীয়বারের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। ফের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার সাক্ষী গোটা দেশ।

সেই ঘটনার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে গোটা দেশে বিজেপি বিরোধী প্রধান মুখ, তা আর বলার অপেক্ষা রাখে না। সেটা দেশজুড়ে অবিজেপি দলগুলি উপলব্ধি করেছে। এবং সেই উপলব্ধি থেকেই আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে নিজেদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী প্রচারের মুখ করতে চাইছে অবিজেপি দলগুলি।

এবার অনুরোধ রেখে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির পাশে দাঁড়াতে লখনউয়ে পৌঁছে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে তৃণমূল দলীয় প্রতীকে লড়াই করার ঘোষণা করলেও আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের পাশেই থাকবে ঘাসফুল শিবির।

আগামিকাল, মঙ্গলবার সপা সুপ্রিমো অখিলেশের সঙ্গে একটি যৌথ সভা ও যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল নেত্রী। এরপর দ্বিতীয় দফায় মার্চের প্রথম সপ্তাহে বা রাণসীতে মোদির কেন্দ্রে সপা-র সমর্থনে তাঁর একটি সভা করারও কথা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, আজ সোমবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ পৌঁছাতেই সেখানে তাঁকে স্বাগত করে উষ্ণ অভ্যর্থনা জানাতে লখনউ বিমানবন্দরে হাজির ছিলেন অখিলেশ যাদব ও সপা শীর্ষ নেতারা।

আরও পড়ুন- দাদা বালক সুলভ আচরণ করছেন: সংসদে অধীরকে কটাক্ষ মোদির

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...