Thursday, April 9, 2026

পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে মিটেছে অসন্তোষ, জানাল তৃণমূল

Date:

Share post:

পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে মিটেছে অসন্তোষ, জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আগেই জেলায় জেলায় তালিকা চলে গিয়েছিল। যেটুকু সংশোধন প্রয়োজন ছিল সংশ্লিষ্ট জেলায় আলোচনা করে তা ঠিক করে দেওয়া হয়েছে। সকলে মিলেই একসঙ্গে কাজ করবে।

তালিকা প্রকাশের পরেই দিকে দিকে প্রচারে নেমে পড়েছেন দলীয় প্রার্থীরা। দলের তরফে পুরভোটের জন্য কো-অর্ডিনেটর ঠিক করে দেওয়া হয়েছে। এই আবহে এখন সকলের মনোযোগ পুরভোটের প্রচারে। যাদের অসন্তোষ ছিল তারাও এখন দলীয় প্রার্থীর হয়ে প্রচারে মনোযোগ দিয়েছে। তাই আর কোথাও কোনো বিতর্কের অবকাশ নেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়ের সই করা তালিকা অনুযায়ী দলীয় প্রার্থীরা মনোনয়ন দিচ্ছেন। প্রথম-দ্বিতীয় বলে কোনো তালিকা নেই। একটাই তালিকা। নিজেই একথা জানালেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল সুসংহত। বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়নের কাজ করেছেন তাতে বাংলার মানুষ জানেন তাঁর উপর আস্থা রাখলেই সকলের ভালো হবে।

আরও পড়ুন- লতা মঙ্গেশকরের ভাইকে রেডিও-র চাকরি থেকে বরখাস্ত করেছিল কংগ্রেস! কী বলছেন মোদি

Related articles

শাহকে পদত্যাগ করতে বলুন: অনুপ্রবেশ ইস্যুতে মোদিকে মোক্ষম জবাব তৃণমূল সুপ্রিমোর

''বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। তাহলে আপনাদের বিএসএফ কী করছিল? সে তো আপনাদের দায়িত্বে। সিআইএসএফ কী করছিল? কাস্টম্‌স, পাসপোর্ট,...

ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সরব তৃণমূল

মহকুমাশাসকের দফতরের সামনে ট্রাইব্যুনালের (Tribunal queue death) লাইনে দাঁড়িয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির বগুলা...

চিকিৎসক বলেছিলেন সময় ছয় মাস! কঠিন সময়ে স্মৃতিচারণা যুবির

জীবন যুদ্ধে প্রত্য়াবর্তনের নাম যুবরাজ সিং (Yuvraj Singh)। কর্কট রোগকে হারিয়ে ক্রিকেটের ২২ গজে ফেরার স্মৃতিচারণা করলেন যুবি।...

প্রয়োজনে ফের সঞ্জয়-সহ সন্দেহভাজনদের জেরা করা যাবে: আর জি কর মামলায় CBI-কে নয়া নির্দেশ হাই কোর্টের

আর জি কর মামলায় নয়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। প্রয়োজন মনে করলে CBI ফের...