Saturday, April 4, 2026

করোনার দ্বিতীয় ঢেউয়ে গঙ্গায় মৃতদেহ ভাসানোর কোনও তথ্যই নেই মোদি সরকারের কাছে

Date:

Share post:

করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষ মারা গিয়েছে। সেই সময় উত্তরপ্রদেশ (Uttar Pradesh), মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ও বিহারে (Bihar) গঙ্গায় (Ganga) শয়ে শয়ে মৃতদেহ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। এ নিয়ে তখন আতঙ্ক ছড়িয়েছিল সাধারণ মানুষের মধ্যে। কত মৃতদেহ ভাসানো হয়েছে গঙ্গায় এনিয়ে বিরোধীরা প্রশ্ন করেছিলো কেন্দ্রকে। তা নিয়ে এবার সংসদে কেন্দ্র জানালো, করোনায় কত মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়েছে গঙ্গায় তার কোনও হিসেব (Info On Bodies Dumped In Ganga) নেই।

সোমবার রাজ্যসভায় কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু (Jal Shakti Minister Bishweswar Tudu) লিখিত জবাবে জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা-র তরফে রাজ্য সরকারগুলির কাছে কত মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, সেই তথ্য চাওয়া হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী জানান, সেই তথ্য (Info On Bodies Dumped In Ganga) সরকারের হাতে নেই।

আরও পড়ুন: সব গরিব এখন লাখপতি! রাজ্যসভায় বললেন প্রধানমন্ত্রী

তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’‌ ব্রায়েন (TMC MP Derek O’Brien) কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে গঙ্গায় কতজন কোভিড রোগীর দেহ ফেলা হয়েছে। এরপরই কেন্দ্রের তরফে থেকে এই উত্তর মেলে।

উত্তরপ্রদেশে গঙ্গায় শয়ে শয়ে দেহ ভেসে আসতে দেখা গিয়েছিল করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়। কেন্দ্রীয় মন্ত্রী বলেন,  নদীর তীরে দাবিহীন/অপরিচিত, পোড়া/আংশিকভাবে পোড়া এই সমস্ত মৃতদেহ পাওয়া গিয়েছিল। এই রিপোর্ট পাওয়া গিয়েছিল উত্তর প্রদেশ এবং বিহারের জেলাগুলি।

আরও পড়ুন: বঙ্গে বিজেপিকে হারিয়ে দেশে নারী শক্তির সম্মান বাড়িয়েছেন আপনি: মমতাকে কুর্নিশ অখিলেশের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...