Sunday, April 5, 2026

Atk Mohunbagan: নর্থইস্টের বিরুদ্ধে দুরন্ত জয় বাগান ব্রিগেডের

Date:

Share post:

শনিবার আইএসএলে ( isl) দুরন্ত জয় পেল এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। এদিন তারা ৩-১ গোলে হারাল নর্থইস্ট ইউনাইটেডকে ( NorthEast United)। বাগানের হয়ে গোল গুলি করেন জনি কাউকো, লিস্টোন কোলাসো এবং মনবীর সিং। এই জয়ের ফলে লিগ টেবিলে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট দ্বিতীয় স্থানে উঠে এল বাগান ব্রিগেড।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে সবুজ-মেরুন ব্রিগেড। পাল্টা আক্রমণ চালায় নর্থইস্ট। যার ফলে ম‍্যাচের ১৭ মিনিটে গোল করে এগিয়ে দেন ভিপি সুয়ের। এরপর পাল্টা আক্রমণে ঝাপায় মোহনবাগান। যার ফলে ২২ মিনিটে সমতা জনি কাউকো। এরপর প্রথমার্ধে শেষ লগ্নে গোল করে বাগানকে এগিয়ে দেন লিস্টোন কোলাসো। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচ শেষ হয় ২-১ গোলে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে বাগান ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ৫২ মিনিটে গোল করে বাগানকে ৩-১ গোলে এগিয়ে দেন মনবীর সিং। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি বাগান ব্রিগেড।

আরও পড়ুন:Surajit Sengupta: এখনও সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...