Wednesday, March 25, 2026

প্রসঙ্গ বিধানসভা: স্ট্যালিনকে টুইটারে জবাব রাজ্যপালের, ফের জুড়লেন মমতাকে

Date:

Share post:

টুইটে বাকযুদ্ধ। পশ্চিমবঙ্গের রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar) বনাম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (CM M K Stalin)। টুইট পাল্টা টুইট। গতকাল টুইটার হ্যান্ডেলে বিজ্ঞপ্তি জারি করে বিধানসভা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। রাজ্যের সাংবিধানিক প্রধানের এমন পদক্ষেপ কাঙ্খিত ছিল না বলে টুইটে মন্তব্য করেছেন স্ট্যালিন। রবিবার এর পাল্টা টুইট করে রাজ্যপাল জানালেন তিনি নিয়ম মেনেই কাজ করেছেন। স্ট্যালিনকে (M K Stalin) দেওয়া জবাবি টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেছেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। যদিও মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) আগেই তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছিলেন রাজ্যপালকে।

আরও পড়ুন: সংবাদমাধ্যমের কণ্ঠরোধ, সাংবাদিকদের উপর নির্যাতনের নিরিখে শীর্ষ স্থানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ!

স্ট্যালিন লিখেছিলেন, “রাজ্যপালের থেকে বিধানসভা অধিবেশন স্থগিত করার মতো পদক্ষেপ প্রত্যাশিত নয়। তা প্রতিষ্ঠিত নিয়ম বিরুদ্ধ।” অন্য আরেকটি টুইটে তিনি লেখেন, “রাজ্যের সাংবিধানিক প্রধানের উচিত সংবিধানের রক্ষার ক্ষেত্রে নিজেকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা। গণতন্ত্রে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করা উচিত।”

 

স্ট্যালিনের মন্তব্যের পালটা জবাব দিয়ে রাজ্যপাল লিখেছেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের অত্যন্ত কঠোর পর্যবেক্ষণ সত্য-সংযুক্ত আদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। রাজ্যপাল কার্যত দাবি করেছেন, তাঁকে অনুরোধ করা হয়েছিল বলেই তিনি অধিবেশন স্থগিত করেছেন।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...