Friday, April 3, 2026

চাকরির লোভ দেখিয়ে তরুণীকে গণধর্ষণ, ছুড়ে ফেলা হল দোতলা থেকে

Date:

Share post:

চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণ (Gang Rape), হাত পা বেঁধে দোতলার বারান্দা থেকে ছুড়ে ফেলে দেওয়া হল। মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল মরু শহর। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রাজধানী থেকে আসা তরুণী। শনিবার সেই রাজ্যের পুলিশের তরফে একথা জানানো হয়েছে।

আরো পড়ুন: Babul-Tathagata: তথাগতর টুইটের মোক্ষম জবাব বাবুলের

সূত্রের খবর গত শুক্রবার  অর্থাৎ ১১ ফেব্রুয়ারি বছর পঁচিশের তরুণী দিল্লি(Delhi) থেকে রাজস্থানের(Rajasthan) চুরুতে আসেন চাকরির ইন্টারভিউ দিতে। কিন্তু ঘুণাক্ষরেও টের পাননি কী বিপদ তাঁর জন্য অপেক্ষা করছে। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তরা ওই তরুণীকে চাকরির প্রতিশ্রতি দিয়ে একটি হোটেলে নিয়ে যায়।

তিনি জানতেন সেখানে তাঁর ইন্টারভিউ হবে। কিন্তু এরপরই দেবেন্দ্র সিং ও বিক্রম সিং নামের দুই অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেন। এখানেই শেষ নয়। এরপর ওই তরুণীর হাত বেঁধে তাঁকে সোজা হোটেলের দোতলার বারান্দা থেকে নিচে ছুড়ে ফেলে দেয় তারা।

নিগৃহীতা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁর অবস্থা সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে জানা গেছে ওই তরুণীর শারীরিক পরীক্ষা করে ধর্ষণ ও শারীরিক নিগ্রহের একাধিক চিহ্ন মিলেছে। পুলিশ তদন্তে নেমে  ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা রুজু করেছে। দেবেন্দ্র সিং ও বিক্রম সিং প্রত্যক্ষভাবে ঘটনার সাথে যুক্ত হলেও, পাশাপাশি আরও দুটো নাম উঠে এসেছে, সুনীল রাজপুত ও ভবানী সিং। এই দুই ব্যক্তি ধর্ষণ না করলেও ধর্ষণে মদত দিয়েছে বলে জানা গেছে। চার অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...