Saturday, April 4, 2026

Mamata Banerjee:মানুষকে পাশে নিয়ে শিলিগুড়ির উন্নয়নের নির্দেশ মমতার

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিলিগুড়ি পুরভোটে জয়ী কাউন্সিলররা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মানুষই যে তাঁর কাছে গুরুত্বপূর্ণ তা আবারও  নবনির্বাচিত কাউন্সিলরদের বুঝিয়ে দেন নেত্রী। এদিন তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, মানুষের পাশে থেকে তাদের সঙ্গে কাজ করতে হবে।আজই আদিবাসী উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠক করে কোচবিহার যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন:প্রথম ডাকেই সাড়া দিয়ে নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি তারকা সাংসদ দেব

এদিন সকালে নবনির্বাচিত কাউন্সিলদের সঙ্গে দেখা করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন,শিলিগুড়ির উন্নয়নে নজর দিতে হবে। সকলকে ভালোভাবে কাজ করতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে। কলকাতার মতো শিলিগুড়িকেও কলকাতার মতো সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে বলে নির্দেশ দেন তিনি।

সোমবার চার পুরনিগমের বিপুল জয়ের পর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়ে দেন শিলিগুড়ি পুরসভার মেয়র হবেন গৌতম দেব।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...