Tuesday, June 23, 2026

প্রতারণার অভিযোগে নিজের আপ্ত সহায়ককে পুলিশের হাতে তুলে দিলেন অভিনেতা-বিধায়ক সোহম

Date:

Share post:

এবার গ্রেফতার অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়। গ্রেফতার করালেন স্বয়ং সোহম। অভিযোগ, বিধায়ক সোহমের নাম করে তোলাবাজি করতো সজল। শুধু তাই নয়, চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগও উঠেছিল সোহমের এই আপ্ত সহায়কের বিরুদ্ধে।

এ প্রসঙ্গে সোহম সংবাদ মাধ্যমকে বলেন, ”সজল মুখার্জি আমার নাম করে প্রতারণা করছিল বলে খবর পাচ্ছিলাম। চাকরির নাম করে প্রচুর মানুষের থেকে টাকা নিয়ে প্রতারণা করার প্রমাণ পেয়েছি। বেশ কিছুদিন ধরেই আমার কানে এসব অভিযোগ আসছিল। আমি প্রমাণের অপেক্ষায় ছিলাম। কিন্তু এরপর ভাবলাম, কেউ লিখিত দেয়নি ঠিকই কিন্তু যে মানুষগুলো এতোদিন প্রতারিত হচ্ছিল তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল।”

একাধিক অভিযোগের ভিত্তিতে সজল মুখোপাধ্যায়ের দায়িত্ব ছাঁটতে শুরু করেন সোহম। তখনই সোহমের নামে কুৎসা করতে শুরু করেন এই প্রতারক ব্যক্তি। সোহমকে অশ্লীল ভাষায় কটাক্ষও করে বলে অভিযোগ। সজলের এমন অপরাধের জন্য পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর থানায় অভিযোগ করেন বিধায়ক সোহম। পুলিশ গ্রেফতার করে সজলকে।

সোহমের একটি গাড়িও ছিল প্রতারকসজলের কাছে, সেই গাড়ি ফেরত দেওয়ার জন্য ৪ লক্ষ টাকা সোহমের কাছে দাবি করে সে। চণ্ডীপুরের মানুষের কাছে তাঁর আপ্ত সহায়কের এমন কীর্তির জন্য ক্ষমাও চান বিধায়ক সোহম চক্রবর্তী।

আরও পড়ুন- কলেজ পড়ুয়াদের হুমকি-আঘাত করার অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে FIR

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...