Tuesday, June 23, 2026

মানবিক উৎসব কালিঘাটে

Date:

Share post:

আশ্রিতা ও কলরবের পক্ষ থেকে কালিঘাটে অনুষ্ঠিত হল মানবিক উৎসব। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াল আশ্রিতা ও কলরব। মুল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা মাস্টার বুক ইলেভেনের ডিরেক্টর সুপ্রিয় বিশ্বাস। দক্ষিণ কলকাতার সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায়, কলকাতা পুরসভার মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সী, বিশিষ্ট সমাজসেবী কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

এদিন দুঃস্থ দরিদ্র মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল। পাশাপাশি দুস্থ দরিদ্র পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ সহ শিক্ষাসামগ্রী। স্কুৃল পড়ুয়ারা বসে আঁকো প্রতিযোগিতাতেও অংশগ্রহন করে। তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। দুস্থঃ মানুষদের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন মাস্টার বুক ইলেভেনের ডিরেক্টর তথা সমাজসেবী সুপ্রিয় সরকার। নদিয়ার রানাঘাটের এই যুবক সবসময় ছুটে যান মানুষের পাশে। কখনও কলকাতার কালিঘাটে দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন তো কখনও নদিয়ার প্রত্যন্ত গ্রামে। এদিন কালিঘাটের আশ্রিতা ও কলরবের সেবামূলক কর্মসূচির অনুষ্ঠানের মঞ্চ থেকে সুপ্রিয় বিশ্বাস বলেন, যখনই মানুষের বিপদ বা দুঃখ দুর্দশা দেখবেন তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। অনুষ্ঠানে উপস্থিত সাংসদ মালা রায় থেকে মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সী বা সমাজসেবী কুমার সাহা প্রশাংশায় ভরিয়ে তোলেন এই তরুণ উদ্যোগপতিকে।

আরও পড়ুন- Sc EastBengal: কেরলের কাছে ১-০ গোলে হার এসসি ইস্টবেঙ্গলের

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...