Monday, June 8, 2026

অর্জুন গড়ে লিফলেট বিলি করে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি বিজেপি প্রার্থীর!

Date:

Share post:

এ যেন উলট পুরাণ! পৌরসভার নির্বাচনের আগে বিজেপির দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা সাংসদ অর্জুন সিংয়ের গড়ে রীতিমতো লিফলেট বিলি করে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন খোদ বিজেপি প্রার্থী! ফলে পৌরসভা ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বিজেপির অস্বস্তি বাড়ছে উত্তর ২৪ পরগনায় ভাটপাড়ায়। শুধু লিফলেট বিলি করে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রার্থনা করাই নয়, ভাটপাড়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের গেরুয়া শিবিরের প্রার্থী রবীন্দ্র সিং ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন বলেও ঘোষণা করেছেন।
আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়া এলাকাজুড়ে।

ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিদায়ী পুরপ্রশাসক গোপাল রাউত। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপি প্রার্থী করেছে রবীন্দ্র সিংকে। কিন্তু বিজেপি প্রার্থী রবীন্দ্র সিং নিজের ওয়ার্ডে লিফলেট বিলি করছেন বিদায়ী পুরপ্রশাসকের সমর্থনে ভোট দেওয়ার আর্জি জানিয়ে! জানা গিয়েছে, এই বিজেপি প্রার্থী অর্জুনের ভাইপো তথা সদ্য তৃণমূলে যোগ দেওয়া সৌরভ সিংয়ের অনুগামী। বিজেপির উপর আস্থা হারিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন- একমাস পর মায়ের কোলে ঘরে ফিরলো অভিষেকের উদ্যোগে নতুন জীবন পাওয়া একরত্তি

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...