Wednesday, April 8, 2026

একমাস পর মায়ের কোলে ঘরে ফিরলো অভিষেকের উদ্যোগে নতুন জীবন পাওয়া একরত্তি

Date:

Share post:

কোনও রূপকথার গল্পের থেকে কম নয়! ঠিক একমাস আগে তিনদিনের এক সদ্যোজাতকে প্রাণে বাঁচাতে ময়দানে নেমেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইএম বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে গত একমাস যাবৎ চিকিৎসাধীন ছিল এই একরত্তি। এমন ঘটনা যেন সকলকে এক করে দিল এক লহমায়।

ঠিক কী ঘটেছিল?

নদিয়ার মহাদেবপুরের বাসিন্দা পূজা দেবনাথ এই শিশুটির জন্ম দেন। কিন্তু জন্মের পর চিকিৎসকরা জানিয়ে দেন শিশুটির হৃদযন্ত্রে জটিল সমস্যা রয়েছে। বাঁচাতে হলে দ্রুত চারটি স্টেন্ট বসাতে হবে। খরচের বহর শুনে কার্যত ভেঙে পড়েন শিশুটির বাবা-মা সহ পরিবারের সদস্যরা। এরপর দিক-বেদিক শূন্য হয়ে এক পরিচিতের মাধ্যমে পরিবারের সদস্যরা যোগাযোগ করেন টলিউডের অত্যন্ত পরিচিত এডিটর বামপন্থী বলেই পরিচিত অনির্বাণ মাইতির সঙ্গে। তিনিও শিশুটিকে বাঁচাতে তৎপর হন। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও সুরাহা না হওয়ায়, নিজের ফেসবুক ওয়ালে গোটা ঘটনাটি জানিয়ে সাহায্যের আর্তি চেয়ে একটি পোস্ট করেন। সঙ্গে শিশুটির একটি ছবিও দেন।

অনির্বাণ মাইতি সেই সময় জানিয়েছিলেন, গোটা ঘটনা দেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। এরপর শিশুটির পরিবারের সদস্যদের তথ্য নেন দেবাংশু। শিশুটিকে কীভাবে সুস্থ করে তোলা যায় তার জন্য চেষ্টা করার জন্যই এই চেষ্টা বলেও অর্নিবাণবাবুকে আশ্বাস দেন তৃণমূল যুবনেতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ

দেবাংশু জানান, শিশুটির বিষয়ে বিস্তারিত জানার পর তিনি গভীর রাতে যোগাযোগ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ১০ মিনিটের মধ্যে শিশুটির বিষয়ে বিস্তারিত জেনে ব্যবস্থা নিতে উদ্যোগী হল তিনি নিজেই। তাঁর টিমের সদস্যদের নির্দেশ দেওয়ার পর ৩০ মিনিটের মধ্যেই শিশুটির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে তাকে কলকাতার মুকুন্দপুরের এই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গত একমাস ধরে ওই একরত্তির চিকিৎসা চলে। হয় ঝুঁকিপূর্ণ ও জটিল অস্ত্রোপচার। দেবাংশুর কথায় শিশুটির চিকিৎসার সমস্ত ব্যবস্থাই করছে টিম অভিষেক।

অবশেষে সকলের আশীর্বাদে প্রায় একমাস পর মায়ের কোলে শিশুটিকে সুস্থ অবস্থায় তুলে দেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। ঘরে ফেরে একরত্তি।

আরও পড়ুন- Police: ওসি সৌভিকের তৎপরতা, সামান্য সূত্র ধরে মিলল মহিলার জরুরি নথি

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...