Saturday, April 4, 2026

কোনও দাবিদার নেই, LIC-র তহবিলে পড়ে রয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা

Date:

Share post:

রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা ভারতীয় জীবন বীমা নিগম (LIC)-র তহবিলের দাবিহীন ভাবে পড়ে রয়েছে ২১ হাজার ৫৩৯ কোটি টাকা। পলিসি হোল্ডারের(policy holder) মৃত্যুর পর দীর্ঘদিন বীমার টাকা দাবি করেন বহু পরিবার। আর সেই টাকায় জমতে জমতে এই বিশাল অংক ধারণ করেছে। সম্প্রতি এই তথ্য উঠে এসেছে এলআইসি আইপিও-র(IPO) খসড়ায়।

সেবির(SEBI) কাছে এলআইসি কতৃপক্ষের জমা দেওয়া আইপিও- খসড়ায় (ড্রাফ‌্ট রেড হেরিং প্রসপেক্টাস সংক্ষেপে ডিআরএইচপি) জানানো হয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত যে হিসেবে পাওয়া গেছে তার প্রেক্ষিতে টাকার অঙ্ক দাঁড়িয়েছে ২১ হাজার ৫৩৯ কোটি টাকা। ফলে বর্তমানে তা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তহবিলে জমা থাকা দাবিহীন অর্থের ক্ষেত্রে সুদসহ পরিমাণ জানানো হয়েছে এলআইসি-র তরফে। সেই তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৩১ মার্চ এলআইসির তরফে জানানো হয়েছিল দাবিদারহীন ভাবে তাদের কাছে পড়ে রয়েছে ১০ হাজার ৫০৯ কোটি টাকা। ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৫২ কোটিতে। এর এক বছর পরে ২০২১-এর মার্চে এলআইসি জানায়, তাদের তহবিলে জমা সুদ-সহ দাবিদারহীন অর্থের পরিমাণ ১৮ হাজার ৪৯৫ কোটি টাকা। ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫৩৯ কোটি টাকা।

আরও পড়ুন:Governor To Chief Minister: এবার মুখ্যমন্ত্রীকে রাজভবনে আসার অনুরোধ রাজ্যপালের, টুইটে ছবি পোস্ট

উল্লেখ্য, সেবির নিয়ম অনুযায়ী, প্রত্যেক বিমা সংস্থাকে তাদের নিজ নিজ ওয়েবসাইটে ১,০০০ টাকা বা তার বেশি পরিমাণ দাবিহীন অর্থ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনতে হবে। ১০ বছর পূর্ণ হওয়ার পরেও চালিয়ে যেতে হবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে পলিসিহোল্ডার বা তাঁর উত্তরাধিকারিদের সাহায্যের বন্দোবস্ত করার কথাও বলা রয়েছে সেবি-র নির্দেশিকায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...