Saturday, June 13, 2026

Murder: সাতসকালেই কুপিয়ে খুন,গণপিটুনিতে মৃত দুষ্কৃতীও

Date:

Share post:

পারিবারিক বিবাদের জেরে সাতসকালে দু’দুটি খুন। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের সরিষাহাটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ ও তদন্তকারী আধিকারিকরা। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন:Weather Forecast:চড়ছে তাপমাত্রা,বিদায় বেলাতেও ফের বৃষ্টির পূর্বাভাস

ডায়মন্ডহারবারের সরিষাহাটে বাজার করতে এসেছিলেন বাগদার বাসিন্দা নুর সালাম। আচমকাই তাঁর উপর হামলা চালায় ৪ দুষ্কৃতী। বাজারের মধ্যেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান নুর সালাম। রক্তে ভেসে যায় এলাকা। ঘটনায় হতবাক স্থানীয়রা।

এরপর ওই চার দুষ্কৃতী পালাতে গেলে তাদের মধ্যে ২ জনকে ধরে ফেলেন স্থানীয়রা। শুরু হয় গণপ্রহার। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক দুষ্কৃতীর। মৃত ওই দুষ্কৃতীটির নাম শরিফুদ্দিন মোল্লা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। প্রথমেই দেহ দুটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, নুর সালাম ও শরিফুদ্দিন মোল্লা সম্পর্কে ভায়রা ভাই। তাঁদের সম্পর্কে জটিলতা ছিল। পারিবারিক সেই সমস্যার জেরেই এই ভয়ঙ্কর পরিণতি। তবে এর নেপথ্যে অন্য কোনও ঘটনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...