Wednesday, June 10, 2026

Weather Forecast:চড়ছে তাপমাত্রা,বিদায় বেলাতেও ফের বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

শেষ শীতের ইনিংস। যদিও শীতের আমেজ এখনও ভালোই উপভোগ করছে বঙ্গবাসী।চড়ছে পারদ। তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আর এরই মাঝে ফের বৃষ্টির ভ্রকুটি। বিদায় বেলাতেও কাঁটা সেই পশ্চিমী ঝঞ্ঝা।আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার ও সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে। শুধু কলকাতাতেই নয় রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন:নৈহাটিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বিদায় বেলায় ঝোড়ো ব্যাটিং করেছে শীত। গত কয়েকদিন তাপমাত্রার পারদ অনেকটাই ছিল নিম্নমুখী।রাজ্যজুড়ে শীতের আমেজ ভালোই উপভোগ করেছে রাজ্যবাসী। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা  ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। বুধবারও তাপমাত্রার বিশেষ হেরফের হয়নি। আপাতত শনিবার পর্যন্ত বিশেষ তাপমাত্রার পরিবর্তন হবে না। তবে, রবিবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।


আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝা, পুবালি হাওয়া এবং দক্ষিন বঙ্গোপসাগরের ঘুর্ণাবর্তের জেরে মাঘের শেষেও বৃষ্টি দেখা গেছে শহর কলকাতায়। আগামি সপ্তাহে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার আগে পর্যন্ত বজায় থাকবে এই শীতের আমেজ। এটাকেই শীতের শেষ ইনিংস বলে মনে করা হচ্ছে ।

Related articles

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...