Monday, April 13, 2026

India Team: এক ম‍্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরল ভারতীয় দল

Date:

Share post:

এক ম‍্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে টি-২০ ( T-20) সিরিজ পকেটে পুরল ভারতীয় দল (India) । শুক্রবার ইডেনে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ রানে জিতল রোহিত শর্মার (Rohit Sharma) দল। সিরিজের ফলাফল ২-০।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কেরন পোলার্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে টিম ইন্ডিয়া। ভারতের দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। ৫২ রান করেন কোহলি। এবং ৫২ রানে অপরাজিত পন্থ। ৩৩ রান করেন ভেঙ্কটেশ আইয়র। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন রস্টোন। ১ টি করে উইকেট নেন কর্টেল, শেপার্ড।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক‍্যারিবিয়ানদের হয়ে লড়াই চালান নিকোলাস পুরান এবং পোয়েল। ৬২ রান করেন পুরান। ৬৮ রান করেন পোয়েল। ভারতের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চ‍্যাহাল এবং রবি বিষ্ণোই।

আরও পড়ুন:Virat Kohli: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম নিতে পারেন কোহলি : সূত্র


Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...