Friday, April 3, 2026

দাউদের হিটলিস্টে এবার নেতা থেকে ব্যবসায়ীরা! তৈরি বিশেষ বাহিনী, চাঞ্চল্যকর তথ্য NIA-র

Date:

Share post:

ফের খবরের শিরোনামে গ্যাংস্টার দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। এই ডন এখন দেশ থেকে পলাতক। আবার সে ভারতকে টার্গেট করতে একটি বিশেষ বাহিনী গঠন করেছে। এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী (National Investigation Agency)। NIA-এর মতে হিট লিস্টে নাম রয়েছে রাজনৈতিক নেতা ও বিখ্যাত ব্যবসায়ীদের। দিল্লি ও মুম্বইতে দাউদ ইব্রাহিমের নজর রয়েছে বলে জানিয়েছেন এনআইএ-র আধিকারিকরা।

কয়েকদিন আগে দাউদ (Dawood Ibrahim) ও তার বাহিনীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছেন ভারতীয় গোয়েন্দারা। জানা গিয়েছে, নতুন করে ভারতের বিভিন্ন শহরে নাশকতার পরিকল্পনা করেছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। যেখানে প্রাণঘাতী বিস্ফোরক ও অস্ত্রের ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে হিট লিস্ট ধরে দেশের প্রথমসারির রাজনীতিবিদ ও বিখ্যাত ব্যবসায়ীদের উপর হামলার ছক কষছে দাউদের বিশেষ বাহিনী। যদিও ওই হিট লিস্টে কাদের নাম রয়েছে তা জানায়নি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী।

আরও পড়ুন: উত্তপ্ত ভূস্বর্গ: শোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ২ জওয়ান, খতম ১ জঙ্গি

১৯৯৩ সালের ১২ মার্চ ধারাবাহিক বিস্ফোরণ হয় মুম্বই শহরে। মোট ১৩ টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে মৃত্যু হয় ২৫৭ জনের, আহত হন ৭১৩ জন। এই বিস্ফোরণের মূলচক্রী ছিলেন দাউদ ইব্রাহিম। তার বিরুদ্ধে চলছে বহু মামলা। দিন কয়েক আগে আর্থিক তছরুপের মামলায় দাউদের বিরুদ্ধে তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, এ ব্যাপারে দাউদের ভাই ইকবাল কাসকর-সহ অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। শুক্রবারই ইকবালকে নিজেদের হেফাজতে নিয়েছেন ইডির আধিকারিকরা। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...