Friday, June 26, 2026

উত্তপ্ত ভূস্বর্গ: শোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ২ জওয়ান, খতম ১ জঙ্গি

Date:

Share post:

সেনা-জঙ্গি সংঘর্ষে ফের রণক্ষেত্রের চেয়ারা নিল ভূস্বর্গ। শনিবার জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) শোপিয়ানে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের(Terrorist) গুলিতে শহিদ হয়েছেন ২ জওয়ান। পাশাপাশি সেনার(Army) গুলিতে এক জঙ্গিরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে এখনও চলছে অভিযান।

সেনা সুত্রের খবর, গোপন খবরের ভিত্তিতে শনিবার জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলার জোনাপুরে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পিছু হটবার জায়গা না পেয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। অতর্কিত হামলায় জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন ২ জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁদের। পাল্টা জবাবে জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে সেনা। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াইয়ের পর নিহত হয় এক জঙ্গি। মৃত জঙ্গির পরিচয় পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি গোটা এলাকা ঘিরে রেখে এখন পর্যন্ত তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তাবাহিনী। মনে করা হচ্ছে আরও বেশ কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে।

আরও পড়ুন:হিজাব পরার দাবিতে বিক্ষোভ, ৫৮ ছাত্রী বহিষ্কৃত কর্নাটকের স্কুলে

উল্লেখ্য, কিছুদিন উপ্ত্যকার পরিস্থিতি শান্ত থাকার পর ফের নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি সংগঠনগুলি। গত জানুয়ারি মাসে উপ্ত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে আলাদা আলাদা অভিযানে মৃত্যু হয়েছে জইশ ও লস্কর জঙ্গি সংগঠনের ৫ জঙ্গি। পুলিসের দাবি মৃত জঙ্গিদের মধ্যে একজন ছিল জইশ কমান্ডর। এরপর ফের চলল জঙ্গিদের বিরুদ্ধে অভিযান।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...