Tuesday, May 12, 2026

‘স্বাস্থ্যসাথী’-তে প্রতিস্থাপনের অস্ত্রোপচারে নয়া নির্দেশিকা, শুরু শোরগোল

Date:

Share post:

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের (Calcutta National Medical College and Hospital) নয়া নির্দেশিকা নিয়ে শোরগোল। স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) আওতায় যে কোনও প্রতিস্থাপনে অস্ত্রোপচারের ক্ষেত্রে এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্যসাথীর আওতায় থাকা রোগীর যে কোনও  প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করার আগে নিতে হবে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি।

জেনারেল সার্জারি, অর্থোপেডিক, নিউরো সার্জারি, ইউরোলজি, ইএনটি সহ সমস্ত বিভাগীয় প্রধানকে চিঠি দিয়ে জানানো হয়েছে, স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) আওতায় থাকা রোগীর যে কোনও ধরনের প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচারের আগে উচ্চ কতৃপক্ষের অনুমতি নিতে হবে। অবিলম্বে নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসা সরঞ্জামের সরবরাহ যাতে ঠিক মতো হয় তা নিশ্চিত করতে এই নির্দেশিকা।

আরও পড়ুন: দাউদের হিটলিস্টে এবার নেতা থেকে ব্যবসায়ীরা! তৈরি বিশেষ বাহিনী, চাঞ্চল্যকর তথ্য NIA-র

চিকিৎসকদের একাংশের বক্তব্য, এই সিদ্ধান্ত অত্যন্ত হাস্যকর। যাঁর জরুরি অস্ত্রেপচারের প্রয়োজন, তিনি কি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করবেন? এর মাঝে যদি রোগীর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে, তবে তার দায় কে নেবে?

এর আগে ন্যাশনাল মেডিক্যাল কলেজ (Calcutta National Medical College and Hospital) কর্তৃপক্ষের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়, জরুরি বিভাগে আসা রোগীদের সর্বোচ্চ ৩ দিনের ওষুধ, আউটডোরে আসা রোগীরা পাবেন সর্বোচ্চ ৭ দিনের ওষুধ।

 

Related articles

কমবে বৃষ্টির পরিমাণ, দক্ষিণবঙ্গে ফের উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস!

বৈশাখের প্রায় শেষ লগ্নেও সেভাবে গরমের দাবদাহ সহ্য করতে হয়নি বঙ্গবাসীকে। বৃষ্টি আর কালবৈশাখী উষ্ণতা ঊর্ধ্বমুখী হওয়ার পথে...

প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল NEET(UG) 2026: তদন্তে সিবিআই

সারাদেশে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬ বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। গত ৩ মে সারা দেশ জুড়ে...

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধ থালাপতির! বড় প্রভাব পড়বে রাজস্বে

মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের...