Tuesday, June 23, 2026

TMC: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর স্বামী, অভিযুক্ত বিজেপি নেতার নিরাপত্তারক্ষী!

Date:

Share post:

দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূলের (Tmc) প্রার্থীর স্বামী। দিনহাটা শহরের বাবুপাড়ার ঘটনা। পেটের কাছে গুলি লাগে তৃণমূলের দিনহাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিঠু দাসের স্বামী তাপস দাসের। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানই গুলি চালয়েছে। গুরুতর আহত অবস্থায় তাপস দাসকে দিনহাটা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহার এমজেএন (MJN) হাসপাতাল ভর্তি করা হয়েছে।

দিনহাটার বিধায়ক উদয়ন গুহের উপরে হামলার অভিযোগ উঠেছিল বিজেপি নেতা অজয় রায়ের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকে অজয় রায় ফেরার ছিলেন। শনিবার, দিনহাটায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে ফিরেছেন তিনি। এই খবর পেয়ে উদয়নের উপরে হামলাকারীর গ্রেফতারের দাবিতে অজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অভিযোগ তখন গুলি চালানো হয়। তৃণমূলের দাবি গুলি চালিয়েছে বিজেপি (Bjp) নেতা অজয় রায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...