Sunday, June 21, 2026

Anis: আনিস খানের বিরুদ্ধে পকসো আইনে মামলা ছিল: জানালেন এসপি সৌম্য

Date:

Share post:

মৃত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) বিরুদ্ধে পকসো আইনের মামলা ছিল- জানালেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সাম্য রায় (Soumya Ray)। তিনি জানান, বাগনান থানায় আনিসের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা ছিল। কোর্ট থেকে সমন জারি করা হয়েছিল। এর জেরেই কিছু হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

যৌন নিগ্রহ থেকে শিশুদের বাঁচাতে প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট চালু হয়। সেই ধারাতেই মামলা দায়ের হয়েছিল আনিসের বিরুদ্ধে। সমনও জারি হয় বলে জানান হাওড়া (Howrah) গ্রামীণ পুলিশ সুপার।

আরও পড়ুন:উত্তর প্রদেশ নির্বাচনে প্রধান ইস্যু কর্মসংস্থান : মোদি-যোগীর দাবির সঙ্গে বাস্তবের মিল নেই    

সাংবাদিক বৈঠকে সৌম্য বলেন, ‘‘আমরা আশ্বাস দিয়েছি, নিরপেক্ষ তদন্ত হবে। সত্য উদ্‌ঘাটন হবেই।’’ আনিসের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে বলে জানান হাওড়া গ্রামীণ পুলিশ সুপার। আনিসের দেহের ময়নাতদন্ত রিপোর্ট এখনও হাতে আসেনি বলে জানান তিনি। আনিসের মোবাইলটিও খুঁজছে পুলিশ।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...