Thursday, March 19, 2026

পশুখাদ্য মামলা: লালু প্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ড দিল সিবিআইয়ের বিশেষ আদালত

Date:

Share post:

ফের বিপদ বাড়ল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের(Lalu Prasad Yadav)। পশুখাদ্য কেলেঙ্কারির(fodder scam) পঞ্চম মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করা হয়েছিল আগেই, সোমবার সেই মামলায় সাজা ঘোষণা করল আদালত। এদিন সিবিআইয়ের বিশেষ আদালত(CBI Spacial Court) লালু প্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ড ও ৬০ লাখ টাকা জরিমানার শাস্তি দিয়েছে।

পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় এটিই ছিল লালুপ্রসাদের বিরুদ্ধে পঞ্চম তথা চুড়ান্ত মামলা। ডোরান্ডা ট্রেজারি এই মামলাটিতে লালুর বিরুদ্ধে ১৩৯ কোটি ৩৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগ আনে। এই মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ ৭৫ জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছিল সিবিআইয়ের বিশেষ আদালত। সেই মামলাতেই লালু প্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ড ও ৬০ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: উত্তর প্রদেশ নির্বাচনে প্রধান ইস্যু কর্মসংস্থান : মোদি-যোগীর দাবির সঙ্গে বাস্তবের মিল নেই    

উল্লেখ্য, এর আগে পশুখাদ্য সংক্রান্ত দুমকা, দেওঘর এবং চাইবাসা ট্রেজারির চারটি তহবিল তছরুপ মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল লালুকে। যদিও অসুস্থতার কারণে জামিনে মুক্ত ছিলেন তিনি। দিন কয়েক আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচনী রাজনীতিতে আত্মবিশ্বাসী সুর শোনা গিয়েছিল লালুর গলায়। জানিয়ে ছিলেন, শীঘ্রই তিনি সংসদীয় রাজনীতিতে ফিরবেন এবং ভোটে জিতে সংসদে যাবেন। যদিও তার আগেই পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় শাস্তি ঘোষণা হল লালুর।

Related articles

লোক ভবনে রাজ্যপাল-প্রশাসন বৈঠক, আইনশৃঙ্খলা-ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা 

রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি-র সঙ্গে প্রথমবার বৈঠকে বসল রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৃহস্পতিবার লোক ভবন-এ প্রায়...

অপসারিত ৯ জেলাশাসককে নতুন দায়িত্ব রাজ্যের, কলকাতার দুই ডিইও-ও বদলি পদে

ক্ষমতা হাতে আসতেই রাজ্যের শীর্ষস্তর থেকে জেলাস্তরে প্রসাশনিক উদ্বেগজনকভাবে রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে মুখ্যমন্ত্রী 'মধ্য রাতের...

জোড়াফুলে গোঁসা! ISF-এ যোগ তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের  

আগেই বহিষ্কার করেছিল তৃণমূল (TMC)। জল্পনার অবসান করে ISF-এ যোগ দিলেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম (Arabul Islam)। বৃহস্পতিবারই...

আদিতে আস্থা শমীকের! বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় রীতেশ-রূপা-তরুণজ্যোতিরা

প্রথম প্রার্থী তালিকায় (Candidate List) তেমন চমক না থাকলেও, বৃহস্পতিবার প্রকাশিত হওয়া বিজেপির (BJP) দ্বিতীয় তালিকায় চমক রয়েছে।...